শ্রীতুলসী আরতি
নমো নমঃ তুলসী! কৃষ্ণপ্রেয়সী!
রাধাকৃষ্ণ সেবা পাব এই অভিলাষী।।
যে তোমার শরণলয়,তার বাঞ্ছা পূর্ণ হয়,
কৃপা করি কর তারে বৃন্দাবন বাসী।
মোর এই অভিলাষ, বিলাস -কুঞ্জে দিও বাস,
নয়নে হেরিব সদা যুগলরূপরাশি।।
এই নিবেদন ধর,সখীরা অনুগত কর,
সেবা অধিকার দিয়ে কর নিজ দাসী।
দীন কৃষ্ণ দাসে কয়,এই যেন মোর হয়,
শ্রীরাধাগোবিন্দ -প্রেমে সদা যে ভাসি।।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




