জনগণ কলুর বলদ?
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের শান্তির জন্য প্রধানমন্ত্রী ত্যাগ স্বীকার করতে চেয়েছিলেন। দেশে আজ এতো অশান্তি বিশৃঙ্খলার পরেও প্রধানমন্ত্রী তাঁর যেই একচুল না নড়ার জেদ বজায় রেখেছেন তা অত্যন্ত দু:খ ও হতাশাজনক। রাজনৈতিক অস্থিরতার কারনে আগামী মার্চ মাসে যেই টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা তা আর বাংলাদেশ হবে কিনা সেই ব্যাপারেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর জন্য প্রধানমন্ত্রী যতই বিরোধীদলকে দোষারোপ করুক আইসিসি কিন্তু বলবে টুর্নামেন্ট আয়োজনে ব্যার্থ হয়েছে বাংলাদেশ সরকার। বিএনপির কর্মসূচী রুখতে গণপরিবহন সহ সারাদেশ যেভাবে অবরুদ্ধ রাখছে সরকার তারা কী একটিবারো ভাবলোনা সাধারন চাকরিজীবি, ব্যবসায়ী এরা কিভাবে যানবাহন ছাড়া কর্মক্ষেত্রে যাবে? তাহলে অমনদিনগুলোতে প্রধানমন্ত্রী সরকারী ছুটি ঘোষনা করেন না কেন? ক্ষমতার লড়াইয়ে হয়তো শেষ পর্যন্ত আওয়ামীলীগই জয়ী হবে কিন্তু এই রাজনৈতিক সহিংসতায় দেশের সম্পদ, বাণিজ্য, শিক্ষা ও সার্বিক উন্নয়নের যেই ক্ষতি হচ্ছে তার মাশুলতো দিতে হবে বাংলাদেশের প্রতিটি নাগরিককেই। এই ভোগান্তি, আতংক আর রাস্তায় জীবন বাঁচানোর অনিশ্চয়তা থেকে কবে মুক্ত হবো আমরা?
রবিউল করিম,
[email protected]
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন