
অনাকাঙ্ক্ষিত আবিষ্কার উচ্ছলে পড়া ঢেউ,
রুদ্র মাল্যের সহজাত পাতাল আর ভগবান,
শতাব্দীর অনাদরে পঁচে যাওয়া ষ্টেশন;
স্থবির উপর হয় চলে যায় আদরটা অনভ্যাস।
সুচতুর রাত্রি বাসের সেই বাদাম খানি,
ঢেউ ওঠে অথৈই সুখ, ঘুম সাফল্য,
দখিনা বাতাসে হলকা ওড়ে ফানুস,
একটি ঘাগরা মিথেন আর অলস ফুলকি।
শ্বাস মূলে মৃগাঙ্কে অনৈতিক আরাধ্য,
কাছা কাছি এলো চুল বাস-বাগান গন্ধ কুল,
খুরে খুরে অদূরে, চোষে রক্ত ,চোষে মন;
চিবানো প্রেমঅাকাঙ্খা সংকল্প মহিলা।
মহলে আকারে স্নানের যুগে ঝলসে চালশে,
মিঠে পানির হাহাকারে বোতল ভরা গ্যাস,
রিদমিক বুক, পারকিউশন শরীর, বুকে জঙ্ঘায়;
অদ্ভুত সময় ব্যাইশালয়, খন্দের খট খটে যুবক।
কতটা হাতড়ালে মুতরা জেগে ওঠে;
রিড কিংবা স্ট্রিং ,সাঁওতাল মন্দিরা, দড়ি, তাগা;
পাচনে একশ আটটি গন্ধ কই,
আজকাল পঞ্চাশে হয়ে যায় ভাবিত নই।
মধ্যরাত ২:১০ কবর স্থানের গলি।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


