যদি কোন দিন কোন যোদ্ধার কথা বলতে চাও তো সেই স্ত্রীর কথা বলো যার স্বামী তাকে বিয়ে করে ই বিদেশ চলে গেছে প্রতিরাতে কেঁদে বালিশ ভিজায় তার পর ও তাকে নিয়ে স্বপ্ন আকে।
সেই বাবার কথা বলো যে নিজে হেটে অফিসে যায় ছেড়া জুতা পড়ে কিন্তু যাওয়ার আগে ছেলের মাথার কাছে তার হাত খরচ রেখে যেতে ভুল করে না।
সেই ভাইয়ের কথা বলো যে প্রিয়জনদের ছেড়ে পড়ে আছে সেই দূরে বিদেশে ছোট ভাই কে একটা দামি ফোন দিতে হবে সবাই দামি ফোন ব্যাবহার করে। ছোট বোনের বিয়ে এই চিন্তা করে দিনের পর দিন একটা বার্গার খেয়ে দিন কাটায় দেয়।
সেই মার কথা বলো যে রাতে ভাত শেষ হয়ে গেলে বলে আমার শরীর টা ভালো না আজকে খাবো না বা সবাই খেয়ে ওঠো আমি পরে খাবো।
সেই বোনের কথা বলো যে নিজে কলেজে হেটে যায় আসে টাকা জমিয়ে বাবা মা ভাইকে কিছু কিনে দেওয়ার স্বপ্ন দেখে।
সেই স্বামীর কথা বলো যে জীবিকার তাগিদে নিজের নিব বধুকে অনিশ্চয়তার ভিতর রেখে ও বিদেশে পাড়ি দেয়।
এরা সবাই ই জীবন যোদ্ধা।এদের কথা কোন ইতিহাসে আসে না এদের কথা কেউ জানতে চায় না বুঝতে পারে না
কিন্তু এরা সবাই ই যোদ্ধা।
এইটা ই বাস্তবতা।
আর বাস্তবাতার মুখোমুখি আমরা সবাই ই হই প্রতি নিয়ত কম আর বেশি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


