রাত ২.৫৫ মিনিটে পল্লবী শপিং কমপ্লেক্সের স্বর্ণা গিফট হাউজে আগুন দেখা যায়।ধুয়া দেখে পল্লবী থানার এএসআই শহীদুল্লা ফায়ার সার্ভিসে খবর দেয়।ফায়ার সর্ভিসের ১০টি গাড়ী এসে আগুন নিয়ন্ত্রনে আনে ৩.৫০ মিনিটে।এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছে।
স্থানীয় সংসদ ইলিয়াস মোল্লা ঘটনাস্থল থেকে বিডিহটনিউজকে জানান, ২২ তারিখ সকাল ১১.০০টায় পল্লবী শপিং কমপ্লেক্সের আল আমিন ফার্মেসীতে আগুন লাগার পর দোকান মালিক সমিতির সন্মিলিত সিধান্তে সকল দোকান আগামী দুই দিন বন্ধ রাখার ঘোষনা দেওয়া হয়।বিদ্যুতের মেইন সুইজ বন্ধ থাকা অবস্থায় এই আগুন লাগে।তাই তিনি এটাকে নাশকতা ভাবছেন।
অন্যদিকে পুলিশের এএসআই শহীদুল্লা(যিনি প্রথম আগুনের ধোয়া দেখেন) বিডিহটনিউজকে জানান,সন্ধা থেকে অনেক দোকানদার মোম জ্বালিয়ে দোকান খোলা রাখেন।স্বর্ণা গিফট হাউজের কর্মরতরা হয়তো মোম জ্বালানো অবস্থায়ই চলে যান।এর থেকেও আগুনের সূত্রপাত হতে পারে।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশের এসআই বলেন,কলার দোকানে অবৈধ লাইনের থেকে আগুনের সূত্রপাত।যদিও বিডিহটনিউজের একাধিক সাংবাদিকের পর্যবেক্ষণে এই বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।
আগুন ইতি মধ্যে নিয়ন্ত্রনে এসেছে।ক্ষয় ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা সম্ভব হয়নি।
সূত্র: বিডিহটনিউজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


