somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিডি আইডল
গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

যেকোন মুভির জন্য 字幕 --> Subtitle কিভাবে ব্যবহার করবেন?

২৩ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুরুর কথাঃ ফ্রেম রেট

ফ্রেম রেট হলো মুভির প্রতি সেকেন্ডে কতটি ফ্রেম দেখা যায় তার সংখ্যা..সাধারণ ভাবে এই সংখ্যাটি ২৩-২৫/সে: হয়...তবে এর তারতম্যও হতে পারে...সাবটাইটেল ব্যবহার করার সময় এর ফ্রেম রেট মুভির ফ্রেম রেটের সাথে মিল খেতে হবে না হলে টাইটেলের সাথে মুভির কথা আগে-পরে হয়ে যাবে।

সাবটাইটেল ডাউনলোডের আগে এজন্য মুভির ফ্রেমরেট পরীক্ষা করা উচিৎ..এটা খুব সহজেই মুভির প্রোপাটিজ থেকে করা যায়...মুভি ফাইলের উপর রাইট মাউজ ক্লিক করে...নীচের ছবি দ্রষ্টব্যঃ




কোন প্লেয়ার?

অনেক গুলো প্লেয়ার দিয়েই সাবটাইটেল ব্যবহার করা যায়.... তবেঃ

Recommended: হলো মিডিয়া প্লেয়ার ক্লাসিক (কোডেক প‌্যাক ইনক্লুডেড, যে কোন ভিডিও চলবে)

মিডিয়া প্লেয়ার ক্লাসিক

অন্যান্য প্লেয়ারঃ

১. ভিএলসি
২. বিএস
৩. কেএম

অন্য কোন প্লেয়ার ব্যবহার করলে সাথে লাগতে পারে কোডেক প‌্যাক; যেকোন ফাইল ফরম্যাট চালানোর জন্য....না থাকলে নামিয়ে নিতে পারেনঃ

কে-লাইট মেগা কোডেক প‌্যাক

সাবটাইটেল কোথায় পাব?

অনেকগুলো সাইট আছে...গুগলে মুভির নাম দিয়ে সাবটাইটেল সার্চ দিলে অনেক রেজাল্ট পাওয়া যাবে...তবে নীচের সাইটগুলো মোটামুটি সেরা ধরে নেওয়া যায় সাবটাইটেলের জন্য...

সাব-টাইটেলস.নেট --আমার পছন্দের
সাবি.কম
অলসাব.অর্গ
সাবসিন.কম
ডিভিএক্সসাবটাইটেল.নেট --রেজিস্ট্রেশন করা লাগে
ওপেনসাবটাইটেল.অর্গ

ফ্রেম রেটটি চেক করে নিতে পারেন সাবটাইটেলে ডাউনলোড করার আগে...

কিভাবেঃ

১. মুভির নাম দিয়ে সার্চ দিয়ে সাবটাইটেল ডাউনলোড করুন উপরের যেকোন সাইট থেকে। সাধারণত: জিপ ফাইল আকারে থাকে...আনজিপ করুন...আনজিপ করবেন মুভিটি যে ফোল্ডারে রেখেছেন সেখানে..বেশিরভাগ সাবটাইটেল ফাইল হয় *.srt নামে
২. মুভির নামটি কপি করুন, ধরুন একটি মুভি আছে নাম হলোঃ

ami keno sushil.avi

তাহলে কপি করতে হবে ami keno sushil নামটি

৩. এবার *.srt ফাইলটি রিনেম করতে হবে ami keno sushil.srt
৪. মুভিটি চালু করুন...সাবটাইটেল চলে আসবে



এক্সট্রা নোটঃ

১. এত সব রিনেমের ঝামেলা করতে না চাইলে মিডিয়া প্লেয়ারে মুভিটি ওপেন করে স্টপ চাপুন...ফাইল অপশন থেকে লোড সাবটাইটেল এ ক্লিক করুন...আনজিপ করা সাবটাইটেল ফাইলটি ব্রাউজ করে সিলেক্ট করুন
২. সাবটাইটেলের লেখার সাইজ বা কালার পরিবর্তন করলে চাইলে মিডিয়া প্লেয়ারের নেভিগেশন অপশন বা ভিএলসি প্লেয়ারের ভিডিও অপশন থেকে পরিবর্তন করা যাবে।

ভিএলসি প্লেয়ারে নীচের ছবির মত করে সাবটাইটেল লোড করা যাবেঃ



সমস্যা?

যদি এমন হয় যে মুভির ফ্রেম রেটের সাথে মিল খায় এমন সাবটাইটেল পাচ্ছেন না? তারও উপায় আছে....সাধারণত: দু'ভাবে এর সমাধান করা যায়...মুভির প্লেয়ার ব্যবহার করে (নির্দিষ্ট কয়েকটি প্লেয়ার দিয়ে করা যায়) অথবা সাব-কনভার্টার ব্যবহার করে.....সহজ পদ্ধতি হওয়ায় এখানে পরেরটি আলোচনা করছিঃ



সাব-কনভার্টার দিয়ে যে কোন ফ্রেম রেটের সাব টাইটেল কে অন্য ফ্রেম রেটে কনভার্ট করা যায়....ডাউনলোড করতে পারবেন এখান থেকে।

পদ্বতিঃ

১. ওপেন এ ক্লিক করে সাবটাইটেল ফাইলটি খুলুন
২. ফ্রেম রেটের ঘরে মুভির ফ্রেম রেটটি লিখুন (যেমন: যদি মুভির ফ্রেম রেট ২৭ আর সাবটাইটেলর ফ্রেম রেট ২৫ হয়, তবে এ ঘরে ২৭ লিখুন)
৩. কনভার্ট এজ এ ক্লিক করে সেভ করুন (ফাইল নেম.srt)

আরো তথ্যঃ

দুটো সাবটাইটেল জোড়া দিয়ে একটা বানানের প্রক্রিয়াঃ মন্তব্য ৬
প্লেয়ার ব্যবহার করে সাবটাইটেলের ফ্রেম রেট ঠিক করাঃ মন্তব্য ৩ এবং ৪

-------------------------------------------------
এই পোষ্টটি আমিনুল ইসলাম কে উৎসর্গ করা...দেখতে শুনতে মুরুব্বি মার্কা এই ব্লগার ক্লাস নাইনে পড়ে...আমাদের আরেক টেকি ব্লগার তাজুল ইসলাম মুন্নারও জুনিয়র!
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:০৮
৭৩টি মন্তব্য ৪৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×