somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ঠেলাগাড়ির পাইলট
সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

মুভি রিভিও cloudy with a chance of meatballs 2

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই সিরিজের প্রথম মুভি বের হয় ২০০৯ এ । প্রথম মুভি সারা ফেলে দেয় এনিমেটেড প্রেমীদের মনে। প্রথম মুভিটি মনোনীত হয় গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ডের জন্য।
এই সিরিজের দ্বিতীয় মুভি রিলিজ পায় ২৬ সেপ্টেম্বর ২০১৩ তে।
৯৫ মিনিটের এই মুভিটির প্রধান চরিত্র Flint Lockwood নামের এক তরুন পাগলা বিজ্ঞানী । ফ্লিন্ট বসবাস করে একটা দ্বীপে তার বাবার সাথে। এই সিরিজের প্রথম মুভিতে একটি মেশিন আবিস্কার করে ফ্লিন্ট । যে মেশিন কম্পিউটার কমান্ডের সাহায্যে ফ্লিন্টের ইচ্ছানুযায়ী খাদ্য তৈরি করতে পারে। মেশিন স্থানান্তরিত করা হয় আকাশে। যার ফলে আকাশ থেকে বৃষ্টির মত খাদ্যবর্ষণ শুরু হয়।
তাদের দ্বীপের মেয়রের লোভের কারনে ফ্লিন্ট মেশিনের ধারনহ্মমতার বেশী খাদ্য অর্ডার করে। এভাবে এক সময় তার মেশিন বিগড়ে যায়। এবং স্বাভাবিকের চেয়ে বড় খাদ্য পড়তে থাকে আকাশ থেকে। ফ্লিন্ট নানা বাধা পেড়িয়ে মেশিন বন্ধ করতে সহ্মম হয়।
দ্বিতীয় পর্বে দেখা যায় ফ্লিন্টের আদর্শ Chester V তাদের দ্বীপে আসে ফ্লিন্টকে তার সাথে কাজ করবার জন্য নিয়ে যেতে। ফ্লিন্ট তার বাবা এবং তার প্রিয় মানুষদের সাথে দ্বীপ ছেড়ে চলে যায় । কিন্তু ফ্লিন্ট এখানে মানিয়ে নিতে পারে না। চেস্টার ভি তাকে দেখায় তাদের দ্বীপ অজানা এক কারনে বিপদজনক হয়ে পড়েছে। ফ্লিন্টকে সেখানে যেতে হবে। ফ্লিন্ট সেখানে যায় চেস্টার ভি এর এক কমান্ড নিয়ে। ফ্লিন্টের সাথে যায় তার বাদর স্টিভ যাকে ফ্লিন্ট ল্যাব-সহকারী বলে থাকে । পুরো মুভিতে স্টিভের বাঁদরামি হাসাবে আপনাকে। আরো যায় ফ্লিন্টের বাবা এবং ফ্লিন্টের প্রেমিকা স্যাম স্পার্কস সহ অনেকেই।
দ্বীপে গিয়ে ফ্লিন্ট দেখে পুরো দ্বীপ জঞ্জালে ভরে গেছে। প্রথমেই দেখা হয় অদ্ভুত আকৃতির প্রানী বেরীর সাথে। যেটা কিনা স্ট্রবেরী ফলের বিশাল আকৃতি/
সুকুমার রায় যারা পড়েছেন তাদের কাছে হাতিমি,বকচ্ছপ ইত্যাদি নামগুলো পরিচিত। হাতি এবং তিমির সংমিশ্রণে হয় হাতিমি। বকচ্ছপ হয় বক এবং কচ্ছপের মিশেলে।
এই মুভিতে আমরা এমনই একটি বিষয় দেখতে পাই। তবে এখানে মিশেল হয় খাদ্য এবং পশুপাখির। যেমন কলা হয় ঘোড়া। বার্গার এবং স্পাইডারের মিশেলে হয় চিজস্পাইডার। অদ্ভুত প্রানীগুলোকে ফ্লিন্টেরা প্রথমে ভয়ংকর মনে করে। কিন্তু স্যাম দেখিয়ে দেয় যে এই প্রানীগুলো বন্ধুসুলভ। কিন্তু চেস্টার ভি এসে সব ভন্ডুল করে দেয়। চেস্টার ভি ফ্লিন্টকে বোঝায় এরকম অদ্ভুত প্রানীগুলো যে মেশীন থেকে হচ্ছে তা যদি তুমি বন্ধ করতে পারো তবে তুমি হবে পৃথিবীর নায়ক। ফ্লিন্ট তার সারাজীবনের আদর্শ এর কথা মেনে নেয়। যার ফলে ফ্লিন্টের বন্ধুরা তাকে ছেড়ে অন্যত্র চলে যায়। মেশিন বন্ধ করার পর বেরিয়ে পড়ে চেস্টার ভির আসল রুপ। সে ফ্লিন্টকে ব্যাবহার করে। ফ্লিন্টকে হত্যা করতে চায় কিন্তু সেই অদ্ভুত প্রানীরাই তাকে বাচায়। এবং অনেক ঝামেলা শেষে ফ্লিন্ট সেই মেশিন উদ্ধার করে চেস্টার ভির কাছ থেকে।
পুরো মুভিটি একনিঃস্বাসে দেখে ফেলতে পারেন। আশা করি সময় নস্ট হবে না। :)
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×