somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১৩ এর উদ্বোধনী এবং 'চলচ্চিত্র পাঠচক্র ২০১৩' এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে আয়োজিত চার মাসব্যাপী 'ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১৩' এর উদ্বোধনী এবং 'চলচ্চিত্র পাঠচক্র ২০১৩' এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারি ২০১৪, শনিবার, বিকাল ৫.৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে। প্রথমে বিগত 'ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১২' এর প্রযোজনায় নির্মিত চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

এরপর সন্ধ্যা ৭টায় 'ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা'র উদ্ধোধনী এবং 'চলচ্চিত্র পাঠচক্র ২০১৩' এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর সংস্থাপন ও জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা জনাব এইচ টি ইমাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী এবং চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। আরও উপস্থিত থাকবেন চলচ্চিত্র গবেষক ও সহকারী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী।
শুভেচ্ছা বক্তব্য দিবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন।

অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের প্রাণিত করবে।

এছাড়াও প্রদর্শনী থাকবে:

বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে আয়োজিত ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১২’এর প্রযোজনায় নির্মিত চারটি স্বল্পদৈর্ঘ্যকাহিনী এবং প্রামাণ্যচলচ্চিত্র।

ছবি চারটি হলো:
উজান যাত্রা (প্রামাণ্যচলচ্চিত্র, ২২ মিনিট),
ফাঁদ (কাহিনীচিত্র, ১৫ মিনিট),
নিপাতনে সিদ্ধ (কাহিনীচিত্র, ০৮ মিনিট) এবং
Flowers in the Naked City (কাহিনীচিত্র, ০৮ মিনিট)।

এবং ২০১২ সালে অস্কার পুরস্কারের সেরা চলচ্চিত্র বেন আফ্লেক পরিচালিত 'আরগো' (১২০ মিনিট)।

অনুষ্ঠান এবং চলচ্চিত্র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×