কিছু দিন আগে এই ব্লগে এই রকম একটা কথা পড়েছিলাম। সাথে সাথে বিশ্ববিদ্যালয়ে আমার পরিচিত বামপন্থি রাজনৈতিক কর্মিদের কথা মনে করলাম।আসলেই তারা বহুজাতিক কোম্পানিতে কর্মরত এবং পুজিবাদি আর্দশের চ্যাম্পি্যান আমেরিকার কোম্পানি আলিকো তাদের অনেকের ঠিকানা।
সদা হাস্যজ্জল তিরিশ পেরোনো জাসদের মি** ভাই, হঠ্যাৎ উধাও হয়ে গেলেন ক্যাম্পাস থেকে। খোজ নিয়ে জানলাম আলিকোর ইনসুরেন্স বিক্রেতেরার কাজ নিয়ে এলাকায় ফিরে গেছেন।
বাম আর্দশের নিবেদিত কর্মি বন্ধু শু** তারও ঠিকানা বহুজাতিক সিংগার, জনসংযোগ কর্মকর্তা হয়ে কোম্পানির গুন কীর্তন করাই তার কাজ।
কাধে ঝোলা ঝুলিয়ে মীরপুর থেকে আসতো কবি শাকিল আহম্মেদ, টিএসসির গেটে টেবিল পেতে নিজের কবিতার বই বিক্রি করতো। কি আত্ববিশ্বাস ছিলো তার! মাঝে মাঝে টিএসসির গেটে দিয়ে হেটে যাওয়া সুন্দরি মেয়েদের দেখিয়ে জিগ্বাস করতাম, কবি সাহেব এদের পেতে ইচ্ছা করেনা। উত্তরে হেসে বলতো "আমার কাছে এর থেকেও সুন্দরিরা আসে কিন্তু আপনারা তাদের দেখতে পারবেন না।" অনেকদিন পর দেশে ফিরে দেখলাম ইন করে অফিসিয়াল শার্ট প্যান্ট পরা ক্লিন শেভ্ড কবি। কথা বলতে গেলে আলিকোর কার্ড ধরিয়ে দি্যে অফিসে আসার দাওয়াত দিলো।
পত্রিকা খুললেই দেখি সাবেক বামেরা নিজেদের অস্তিত্ব হারিযে, নৌকার পালের ছায়ায় আশ্রয় নিয়েছে, পুজিবাদি আর্দশে বিশ্বাসি আওয়ামী লীগের সাথে মিলেমিশে করে ক্ষমতার হালুয়া রুটি খাচ্ছে, তখন আমার মনে হয় এদের স্ক্ষলনটা মাথা থেকেই শুরু হয়েছে আর আমার বন্ধু বামপন্থিরা স্বপ্ন আর পথহারা হয়েই আলিকোর ইনসুরেন্স বিক্রেতার জীবনকে বেছে নিয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

