চ্যানেল ঘোরানোর সময় এন টি ভি-তে স্ক্রলে চোখে পড়ল ব্রেকিং নিউজ - 'অমুক জায়গায় এক ইতালি প্রবাসীকে কুপিয়ে হত্যা'। ইতালি নাম ('প্রবাসী' প্রথমে খেয়াল করিনি)দেখতেই আমার মনে দুঃশ্চিন্তা শুরু হয়ে যায়, হায় হায় আবার ইতালির(বিদেশী) নাগরিক হত্যা। এবার তো বাংলাদেশের অনেক সমস্যা করবে দাতা দেশগুলো। এসব ভাবনা দ্রুতই চলছিল আবার দ্রুতই চোখে পড়ল ইতালি 'প্রবাসী' শব্দটি। এবার আমার দুঃশ্চিন্তা দূর হলো। যাক, বিদেশী না আমার দেশেরই একজন মারা গিয়েছে! আমার তো কেউ না! দেশের ভাবমূর্তির কোন সমস্যা হবে না। এ যেন, ব্যক্তির চেয়ে দেশ বড়! হায়রে মানবিকতা! যে মারা গিয়েছে, তার পরিবারের এখন কী অবস্থা হচ্ছে সেটা একবারও ভাবলাম না। আমরা এমনই এক জাতিতে পরিণত হলাম, বি এন পি ওয়ালা হলে আওয়ামী লীগের কেউ মারা গেলে মনে মনে খুশি হই, আওয়ামী ওয়ালা হলে বি এন পি'র কেউ মারা গেলে মনে মনে খুশি হই। আবার সরকার বিরোধীরা 'বিদেশী' মারা গেলে খুশি হয় সরকার বেকায়দায় পড়বে এই ভেবে। এই হিংস্র মানসিকতার শেষ কোথায়?
আলোচিত ব্লগ
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।