কক্সবাজারে বড় একটা ফ্যামিলি ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা চলছে।
কর্পোরেট জব, ছুটিছাটা কম। তাই ঈদ ছাড়া বড় ট্যুর দেয়ার সুযোগ হয় না, সেজন্য যে কোনো ঈদকেই বেছে নিতে হয় ভ্রমনের সময় হিসেবে।
পরবর্তী ঈদ উল ফিতর আসছে জুলাইয়ের শেষের দিকে, শ্রাবণের মাঝামাঝি অর্থাৎ ভরা বর্ষা মৌসুমে।
কিন্তু খটকা লাগছে এই ভেবে যে ভরা বর্ষা মৌসুমে কক্সবাজার ভ্রমণ সুবিধাজনক আর আনন্দপূর্ণ হবে কিনা?
আরও একটা অপশন আছে - কোরবানি ঈদ। তখন অবশ্য শরতের শেষ সময় অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহ।
আর ঈদের সময় কক্সবাজারে আবাসন, যানবাহন, বাড়তি মুল্য এসবের কোন সমস্যা হয় কিনা?
কেউ প্লিজ হেল্প করেন, কক্সবাজার ভ্রমনের জন্য কোন ঈদটা ভালো হবে? ভরা বর্ষার মৌসুমে ঈদ উল ফিতরের ছুটিতে নাকি শরতের শেষে ঈদ উল আযহার ছুটিতে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


