আমার সোনার বাংলা - - -
আমি তোমায় ভালোবাসি - - -
চিরদিন তোমার আকাশ,
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস
আমার প্রাণে - - -,
ও মা আমার প্রাণে বাজায় বাঁশি।
সোনার বাংলা - - -
আমি তোমায় ভালোবাসি - - -
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে
পাগল করে - - - -
মরি হা য়, হায় রে
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে -
পাগল করে - - - -
ও মা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে কি দেখেছি - -
আমি কি দেখেছি মধুর হাসি।
সোনার বাংলা - - -
আমি তোমায় ভালোবাসি - - -
কী শোভা, কী ছায়া গো -
কী স্নেহ, কী মায়া গো -
কী আঁচল বিছায়েছো বটের মূলে,
নদীর কূলে কূলে - - -
মা তোর মুখের বাণী আমার কানে লাগে -
সুধার মতো - - - -
মরি হা য়, হায় রে
মা তোর মুখের বাণী আমার কানে লাগে -
সুধার মতো - - - -
মা, তোর বদনখানি মলিন হলে আমি নয়ন - -
ও মা আমি নয়ন জলে ভাসি।
সোনার বাংলা - - -
আমি তোমায় ভালোবাসি - - -

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


