বাংলাদেশ সফর স্থগিত করে হারের লজ্জা এড়িয়েছে অস্ট্রেলিয়া।
না কোন বাংলাদেশর ক্রিকেট ভক্ত বা ধারা ভাষ্যকার বা অট্রেলিয়া বিদ্বেষি কারো ডায়ালগ নয়!!!
এমনটা মনে করেন খোদ অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স। বর্তমানে তিনি জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রীড়া লেখক।
সন্ত্রাসী হামলার অজুহাতে বাংলাদেশ সফর স্থগিত করায় ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠোর সমালোচনা হচ্ছে বিভিন্ন মহল থেকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান শাহরিয়ার খানের পর দেশটির জনপ্রিয় খেলোয়াড় শহিদ আফ্রিদিও এই সিদ্ধান্তের সমালোচনা করেন। আর এবার সফর স্থগিত নিয়ে মুখ খুলতে শুরু করেছেন খোদ অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড়রা।
দু’দিন আগে কিংবদন্তি ইয়ান চ্যাপেল বলেন, সন্ত্রাসী হামলার অজুহাতে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিত করতে পারলেও একই অজুহাতে তারা ভারত সফর স্থগিত করতে পারবে না।

আর এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার আরেক সাবেক ক্রিকেটার ডিন জোন্স। তিনি মনে করেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে করলে তারা স্বাগতিকদের কাছে নিশ্চিত হারতো। আর এই সফর স্থগিত করে অস্ট্রেলিয়া বাংলাদেশের কাছে হারের লজ্জা এড়িয়েছে।
৫৪ বছর বয়সী এ ক্রীড়া বিশ্লেষক বলেন, ‘সন্ত্রাসী হামলার শঙ্কায় বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল লজ্জাকর পরিস্থিতি এড়াতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক বাংলাদেশ দারুণ খেলা উপহার দিচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস, সফরটি স্থগিত না হলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাতো।
এমনিতেই উপমহাদেশের মাটিতে অস্ট্রেলিয়া রেকর্ড খুবই বাজে। আর অনভিজ্ঞ একটি দল নিয়ে বাংলাদেশ সফরে গেলে তাদের হার নিয়েই ফিরতে হতো।’

তবে তিনি শুধু এ কথা বলেই থেমে থাকনেনি। অস্ট্রেলিয়া বাংলাদেশে কেন হারতো তার যুক্তিও দিয়েছেন। বলেন, ‘অস্ট্রেলিয়া দলে টপ-অর্ডারে ডেভিড ওয়ার্নার ও ক্রিস রজার্স নেই। বাংলাদেশ সাধারণত শুষ্ক ও টার্নিং পিচ তৈরি করে থাকে। সেসব পিচে স্টিভেন স্মিথ ছাড়া মিডল-অর্ডারের অন্যদের অবস্থা ভয়াবহ। অস্ট্রেলিয়ার বর্তমান দলে উপমহাদেশে টেস্ট সেঞ্চুরি করার রেকর্ড আছে একমাত্র শন মার্শের। সেও এখন ফর্মে নেই। ফর্মে ফেরার জন্য লড়াই করছে।’ এছাড়া অস্ট্রেলিয়ার বোলাররাও বাংলাদেশে ভাল করতো না বলে তার ধারনা। উদ্বেগ নিয়ে তিনি বলেন, ‘ উপমহাদেশে সফরের আগে অস্ট্রেলিয়ার বোলার নির্বাচনও ছিল উদ্বেগের। মিচেল স্টার্কের হাঁটুর অপারেশন প্রয়োজন। উপমহাদেশে নাথান লায়নের বোলিং গড় উইকেট প্রতি প্রায় ৫০ এর মতো। অ্যান্ড্রু ফাকেটে অপরিচিত মুখ (আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকের অপেক্ষায়)। অন্যদিকে স্টিফেন ও’ক্যাফে ও অ্যাস্টন অ্যাগার একনও ফর্ম ফিরে পেতে লড়াই করেছ।’
আমি আর কি বলব?
সবতো ডিন জোন্স ভায়াই বলে দিয়েছেন। ক্যাঙ্গারুদের থলের বেড়াল থুরি ক্যাঙ্গারুকে বের করে এনেছেন। জয়তু ডিন জোন্স
সত্যের ঢোল আপনিই প্রকাশে। বাংলাদেশ ক্রিকেট আজ এক অনন্য উচ্চতায়- সাব্বাস বাঘের বাচ্চারা
সংবাদ সূত্র : এইখানে
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




