বড্ড পাজি ছেলেটি প্রায় থাকে পাগল বেশে
যাচ্ছে তাই করে বেড়ায় সবাই সাথেই মেশে।
দিনমান থাকে দুষ্টুমিতে খানিক পড়া-লেখা
ক্লাস ফাঁকি দিয়ে শুধু ভিডিও গেমস শেখা।
পড়া-লেখা যৎসামান্য দুষ্টুমিতে পাকা__
আর কিছু তার চাইবা না-চাই দিতেই হবে টাকা।
দুষ্টুমি তার আছে বটে অভিজ্ঞতায় পটু
ভাল কথা যাই বা বলে; বলেও যাহা কটু।
সবাই তাকে খারাপ বলে কেউ বা বলে না
বড়র কথা মান্য করে আবার করেও না।
এমন দুষ্ট বালক কভু হয়ো না বন্ধু ওহে !
তোমায় কিছু বলে গেলুম শুনলে দুষ্ট কীহে?
দুষ্টুমি সব ছেড়ে দিয়ে ভালো হয়ে যাও
স্নেহ-প্রীতি, ভালবাসা সব কুড়ায়ে নাও।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



