somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিপ্লবের সাগর
আমি কেউ না। আমি কেউ হতে চাই না কখনো। আমি চাই, আমার কোন নাম না থাকুক, বয়স-গোত্র-দেশ কিচ্ছু না থাকুক...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগের জন্মদিনে বিপ্লবী লাল সালাম ও বিনম্র শ্রদ্ধা জানাই ... .।

২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লীলা নাগ ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিকন্যা। পূর্ব বাংলার নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। লীলা নাগের জন্ম আসামের গোয়ালপাড়ায় ১৯০০ সালের ২১ অক্টোবর। বাবা গিরীশচন্দ্র ছিলেন চাকরিজীবী। তাঁদের পরিবার ছিল তৎকালীন সিলেটের অন্যতম সংস্কৃতমনা ও শিক্ষিত। কলকাতার বেথুন কলেজ থেকে ইংরেজিতে অনার্সে প্রথম স্থান অধিকার করায় লীলা নাগ 'পদ্মাবতী' স্বর্ণপদক পান। বাবার ঢাকায় বদলির সুবাদে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯২৩ সালে ইংরেজিতে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি নারীশিক্ষা প্রসারের লক্ষ্যে 'দীপালি সংঘ' সংগঠন গড়ে তোলেন। 'দীপালি স্কুল' নামে একটি স্কুল ছাড়াও ১২টি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এই সংগঠনটি প্রতিষ্ঠা করে। তিনি নারীশিক্ষা মন্দির ও শিক্ষাভবন নামেও দুটি স্কুল প্রতিষ্ঠা করেন। ঢাকায় তাঁর গড়া একটি স্কুল (দীপালি-১) পরবর্তী সময়ে কামরুন্নেসা গার্লস স্কুল হিসেবে পরিচিত হয়। তিনি ছাত্রীদের জন্য ঢাকাভিত্তিক একটি প্রতিষ্ঠান গড়েন। বাংলা ও আসামের অনেক স্থানে এর শাখা ছিল। ছাত্রীদের জন্য কলকাতায় একটি হোস্টেলও তিনি গড়েছিলেন। ১৯২৫ সালে তিনি 'শ্রীসংঘ' বিপ্লবী দলের সদস্য হন। ঢাকায় গোপন দলের সদস্য হিসেবে তিনি বিপ্লবী ও বুদ্ধিজীবীদের মধ্যে সংযোগকারী হিসেবে কাজ করতেন। ১৯২৮ সালে 'মহিলা আত্মরক্ষা ফান্ড' গঠন করেন তিনি। সাধারণ জনতার পর্যায়ে নারীশিক্ষা প্রসারের জন্য তিনি 'গণশিক্ষা পরিষদ' নামে একটি প্রতিষ্ঠান গড়েন। 'জয়শ্রী' নামের নারীবিষয়ক একটি প্রকাশনাও সম্পাদনা করেন। গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের পক্ষে তিনি 'ঢাকা মহিলা সত্যাগ্রহ' কমিটি গঠন করেন। ১৯৩৯ সালে লীলা নাগ বিপ্লবী অনীল রায়কে বিয়ে করেন এবং দুজন নেতাজি সুভাষ চন্দ্র বসুর দলে যোগ দিয়ে 'ফরওয়ার্ড ব্লক' গঠন করেন। ১৯৪০ সালে কলকাতার হলওয়েল ভাস্কর্যের আকৃতি নষ্ট করার অভিযোগে এই দম্পতিকে ১৯৪৬ সাল পর্যন্ত কারাগারে কাটাতে হয়। ১৯৪৬ সালে তিনি ভারতীয় গণপরিষদের সদস্য নির্বাচিত হন এবং ভারতের শাসনতন্ত্রের খসড়া তৈরিতে অবদান রাখেন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী। মতান্তরে সুষমা সেনগুপ্তাও যুগ্মভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী। ১৯৭০ সালের ১১ জুন লীলা নাগ মারা যান।

[বাংলাপিডিয়া অবলম্বনে]
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

×