
গোরুর মাংস আর শুয়রের মাংস
কিছু একটা দে, সাথে ভাত দে।
মাংসের জাত বিচার করি না, ওটা জোটেই না
শালবাড়ির হাটে কোন বাপ মাঙ্গনা মাংস দেয়?
ভাত দে ভাত! মোটা চালের ভাত
পেটে খুব টান পড়ে, দে না বাবু ভাত।
পুছলি না আমার পাতা
শালা লুচ্চা গতর ভালো হলে তো-
নিজেই বলি; কুলি লাইনে থাকি
আমার একটা মরদ চারটা বাচ্চা।
ভায়া ডামডিন চা বাগান
জাতে সাদরি জেলা জলপাইগুড়ি।
ওসব মাড়ানি গল্প বলিস না বাবু
ভাত দে, চাউল দে, জল দে।
মরদ মাল খেয়ে আউট
বাগান তো কবেই লক আউট
দুইটা আমার দুধ কামড়ায়
একটা চুরি করে ম্যানেজারের ঘরে।
মেয়েটার গতর ভারি; জয়গাঁর হোটেলে যায়
আমি বলছি বাবু মিনতি টোপ্পো।
শালা হারামি মাংস বিচার করিস না; খাবার দে
মেয়েটা ঘরে এসে বমি করে।
আমি তোদের মাংসে মুতি
হারামি ভাত দে।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



