সুপ্রভাত...
২৩ শে জুলাই, ২০১১ ভোর ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ অনেক দিন পর সকাল হওয়া দেখলাম...অনেক দিন পর...শেষবার কবে দেখেছিলাম, খেয়াল করতে পারছি না। আমার ঘরের সামনের ছোট্ট বারান্দাটায় দাঁড়িয়ে দেখলাম, গাঢ় অন্ধকার থেকে নতুন সূর্যের উদয়। আস্তে আস্তে দিনের আলো বাড়ছে। এই ইট কাঠের নগরেও কোথায় থেকে যেন পাখির কাকলি শুনতে পাচ্ছি। গতকাল বৃষ্টি হয়েছে, তাই হয়তো গাছের পাতাগুলো আজ একটু বেশীই সবুজ। মনে পড়ে গেল ছোটবেলার সেই দিন গুলোর কথা, যখন পাখির ডাকে ঘুম ভাঙতো। এরকম সকালবেলা বিছানা থেকে উঠতে ইচ্ছা করত না। আব্বু জোর করে ওঠাতো। সামনে এয়ারপোর্ট সড়ক। বারান্দা থেকে সেই সড়কের দিকে তাকিয়ে আছি।মাঝে মাঝে ভোরের নিস্তব্ধতাকে চিরে চলে যাচ্ছে দু’একটি নিশাচর ট্রাক। একটি দুটি করে সেখানে গাড়ির ভীড় বাড়ছে। মানুষের আনাগোনা বাড়ছে। হঠাৎ ল্যাম্পপোস্টের আলোগুলো নিভে গেল। ধীরে ধীরে এ শহরের ব্যস্ততা বাড়ছে। রাতের শান্ত সমাহিত শহরটি একটি ব্যস্ততম দিনের জন্য প্রস্তুত হয়ে উঠছে। এ ব্যস্ততা আমাকেও আমার নিজের ব্যস্ততার কথাকে মনে করিয়ে দেয়। আর কিছুক্ষন পর আমাকেও বের হতে হবে এই শহরের পথে, আমার জীবনের পথে...
=============================================
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন