'আচ্ছা বাংলাদেশ পাকিস্তান ম্যাচে আপনি কাকে সাপোর্ট করবেন? যদি বলেন বাংলাদেশ, আমি জানতে চাইবো কেন? এটাতো খেলা, যাকে খুশি সাপোর্ট করা যায়, বাংলাদেশকে কেনো? মাতৃভূমি বলে? এখানে কি খেলার বাইরে যাচ্ছেন না? আপনি এখানে দেশকে টেনে আনছেন, খেলাকে নয়, তাহলে কেনো আমি ৩০ লাখ শহীদকে টেনে আনবোনা? কেনো ৭১ কে আনবোনা? আপনি মাতৃভূমি বলে বাংলাদেশ সাপোর্ট করবেন আবার ৭১ কে টেনে আনলে বলবেন রাজনীতি মেশানো ঠিকনা। এটা কি কন্ট্রাডিকটারি না?'
আরেকজন বলেছেন- 'যখন পাকিস্তানী প্রোডাক্ট নিয়ে কথা হয় তখন আমরা বলি আচ্ছা এটা তো ব্যাবসায়িক ইস্যু, ৭১এর সাথে কি সম্পর্ক? যখন জামাতের কোনো প্রতিষ্ঠানে চাকরির কথা আসে, আমরা বলি আমরা প্রফেশনাল, রাজনীতির এখানে কি?
যখন ব্যাক্তিগত পছন্দ যেমন ক্রিকেট, পতাকা, জাতিয় সংগীতের কথা আসে আমরা বলি আহ! আবার রাজনীতিকে মেশানো হচ্ছে? এটা আমার ব্যাক্তিগত পছন্দ। ৭১ এখানে কেনো আসবে?
আমাকে বলুন, তাহলে ৭১ কোথায়? শুধু কি মুক্তিযুদ্ধ জাদুঘরে?
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



