somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন বোকা লোক

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১২ই জানুয়ারি ভদ্রলোকের প্রয়াণ দিবস ছিলো। প্রয়াণ দিবসে তার ছবিটি ফেইসবুকে ভাসছিলো। ছবিটি দেখতে দেখতে ৭ বছর বয়সী পুত্রকে দেখিয়ে বললাম, এই আঙ্কেলকে দেখে তোমার কী মনে হচ্ছে?

পুত্র মনযোগ দিয়ে কিছুক্ষণ দেখে বললো, তাকে দেখে বোকা বোকা মনে হচ্ছে!

বোকা বোকা?

বোকাই তো। নইলে লেখাপড়া শেষ করে শিক্ষকতার চাকরি করতে করতে কেউ ওইসব করে? চালাক মানুষ কেউ ঘরের খেয়ে কেউ বনের মোষ তাড়ায়? আর দশটা সাধারণ মানুষের মতন খেয়ে পড়ে একরকম ভালোই তো কেটে যেত জীবনটা।

বোকা না হলে ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারকে কে বলেছে ভারত মাতার মুক্তির স্বপ্ন দেখতে? ঢাল-তলোয়াড়ের জন্য কে বলেছিলো চট্টগ্রামের অস্ত্রাগার আক্রমণ করতে?

এই "বোকা লোকটি" ও তার দল ১৯৩০ সালের ১৮ এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ করেন। অস্ত্রের দখল নিতে পারলেও তারা সেদিন গোলা-বারুদের দখল নিতে ব্যর্থ হন।

রেললাইন উপড়ে ফেলে, টেলিফোন, টেলগ্রাফের লাইন কেটে দিয়ে সমগ্র ভারতবর্ষ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ফেলেন তারা। পরাধীন ভারতে কয়েকদিনের জন্য প্রতিষ্ঠিত করেন স্বাধীন ভূমি।

তারপরও সীমিত সামর্থ্য দিয়ে অস্ত্রাগার লুণ্ঠনের কিছুদিন পরেই চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ বাহিনীর সাথে লড়াইয়ে বোকা লোকগুলো ব্রিটিশ বাহিনীর সুচতুর ৮০ জনের প্রাণ কেড়ে নিতে সক্ষম হন।

ব্রিটিশদের সুগঠিত শক্তির সাথে অবশ্য শেষ পর্যন্ত পেরে ওঠেননি বোকা লোকগুলো। ১২ জন নিহত হন, অনেকে ধরা পড়েন, বাকিরা পালিয়ে যান। এভাবেই একপর্যায়ে ছত্রভঙ্গ হয়ে পড়েন বোকা লোকগুলো।

ছবির বোকা লোকটিও পালিয়ে যেতে সক্ষম হন। এক স্থান থেকে আরেক স্থানে, এই গ্রাম থেকএ সেই গ্রামে পালিয়ে বেড়াতে থাকেন তিনি। কখনো মুটে-মজুর, কখনো কৃষক, কখনো ধর্ম প্রচারক, কখনো ধার্মিক মুসলমানের ছদ্মবেশে দীর্ঘদিন বৃটিশদের শকুন চোখকে ফাকি দিতে সক্ষম হন তিনি।

তাকে জীবিত বা মৃত ধরিয়ে দেবার জন্য তৎকালীন সময়ে ১০০০০ টাকা পুরস্কার ঘোষনা করা হয়! ১৯৩২ সালের ১০০০০ টাকা ২০২১ সালের কত টাকার সমান আমার অবশ্য তেমন ধারণা নেই। অনেক টাকা নিশ্চই।

টাকার ঘোষণায় এবার কাজ হলো। ৩ বছর পালিয়ে থাকার পর নেত্র সেন নামের বিশ্বস্ত এক লোকের বিশ্বাসঘাতকতায় আমাদের সেই বোক লোকটি পুলিশের হাতে ধরা পড়ে গেল।

চালাক নেত্র সেন সেই পুরস্কারের টাকা গ্রহণ করার আগেই অবশ্য বিপ্লবীদের হাত প্রাণ হারান।

পুলিশের হাতে ধরা পড়ার পরের বছরই ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় সূর্য সেন নামের এই বোকা লোকটিকে।

***

চালাক নেত্র সেন এবং বোকা সূর্য সেন, দুজনের নামেই সেন আছে। দুজনেরই মৃত্যু হয়েছে। দুজনেরই কারোরই স্বাভাবিক মৃত্যু হয়নি।

এটুকুই যা মিল। এটুকু বাদে এই দুই মৃত্যুর মাঝে যোজন যোজন ব্যবধান। একজন ভিলেন, আরেকজন হিরো।

সব হিরো চালাক থাকেনা। সব হিরোর মাথায় টুপি থাকেনা, মাথাভর্তি চুল থাকেনা। সুদর্শন চেহারা থাকেনা। সুপারম্যান, স্পাইডারম্যানের মতন অতিমানবীয় ঐশী ক্ষমতা থাকেনা।

অনেক হিরোর শুধু চোখে স্বপ্ন থাকে। বুকে সাহস থাকে।

অনেক হিরো বোকাই থাকে।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:১০
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×