somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুড়ানো টাকা

১৩ ই মে, ২০২১ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলা থেকে বয়োজ্যেষ্ঠদের বলতে শুনতাম, চোখ সবসময় মাটির দিকে রাখতে।

অপার্থিব সুবিধার পাশাপাশি দৃষ্টি নত রাখার কিছু পার্থিব সুবিধাও আছে। এই যেমন, গত রাতে পথ চলতে চলতে রাস্তায় ১০০০ আর ১০০ টাকার দুটি নোট পড়ে থাকতে দেখলাম।

ব্যাস্ত রাস্তা, লোকজন, রিকশা, মোটর সাইকেল, সিএনজি, আসছে, যাচ্ছে। চকিতে দুই মুঠোতে নোট দুটি পুরে নিয়ে একটু দাড়ালাম। কার টাকা, একটু এদিক ওদিক খুঁজতে লাগলাম।

সিগারেট ফুঁকতে ফুঁকতে আমার পেছন পেছন হেটে আসা জনৈক ব্যক্তি সিগারেটের ছাই ফেলতে ফেলতে পাশে দাঁড়িয়ে বললেন, ভাই, আমার টাকা।

আমি মুঠি শক্ত করে বললাম, কত টাকা, বলেন।
জনাব বললেন, পনেরো শো টাকা।
আমি বললাম, হয় নাই।
তাইলে বারো শো?
হয় নাই।
ও, তেরো শো।

আমি বিরক্তি লুকালাম না, ধূর মিয়া।
জনাবও আমার বিরক্তির তেমন ধার না ধেরে "আর কইতে পারুম না" বলে সিগারেটে কষে আরেকটা টান দিয়ে নিজের পথ মাপতে লাগলেন।

***

ঘটনাস্থলের পাশেই টুপি পরিহিত শ্মশ্রুমন্ডিত এক দোকানী সবকিছু দেখে আমাকে পরামর্শ দিলেন, টাকাটা মসজিদে দিয়ে দিতে।

তা দেওয়া যায়।
কিন্তু চকিতে আমার মাথায় আসলো, যার টাকা তিনি যদি তার ফেলে আসা পথে টাকাটা খুঁজতে খুঁজতে এইখানে আবার আসেন?

দোকানীকে এই সম্ভবনার কথা বলে, জোর করেই নোট দুটো তার জিম্মায় দিয়ে আমি আমার পথ ধরলাম।

***

পথে যেতে যেতে প্রার্থনা করলাম, এই ১১০০ টাকা যেন কোন ধনবান লোকের হয়ে থাকে, কোন স্বচ্ছল লোকের হয়ে থাকে।

কোনভাবেই যেন কষ্টেসৃষ্টে ঊনত্রিশ রোযায় কিছু টাকা যোগাড় করে সন্তানের নতুন পোশাক কিনতে চাওয়া পিতার না হয়ে থাকে; কোনভাবেই যেন ঈদের দিনের জন্য পোলাও চাল বা সেমাই কিনতে চাওয়া কোন পরিবারের শেষ সম্বলটি না হয়ে থাকে।

কোনভাবেই না।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২১ দুপুর ১:৪২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×