ঘুণপোকা বহু আগে কেটে দিয়েছে সম্ভ্রমের ফিতা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
অনাচার ছোপ রাখে অনাঘ্রাত চিবুকে
দারুণ কালো চোখের নিচে ঢের কালো রাত্রি জাগরণের দাগ
বিষণ্ণ বুক কতটা ঢলঢলে আমি দেখতে পাইনি তা
জন্মদাগের চিহ্ন খোঁজা মাতাল দুচোখ
দগদগে উষ্ণতার মাঝে শিহরণ চায়
যে শিহরণ শরীরে জাগায় আকুতি
ভ্রান্তির শেষে নামা ঋজুতাপ
বলেঃ 'এটা অনাচার নয়, প্রেম বলে মানুষ!'
কোন মানুষ প্রেম বলে! কোন মানুষ প্রেম খোঁজে
কোন ব্যথা শোকেরও দূরে অশ্রুপাত আনে!
দেহ যদি শরীরী বিস্ময়
অন্তর যদি শোকের আকর
কামনা তবে কেন অনাচার হবে
আসন্ন বিশদ যামিনী যখন একাকী কাটে
বিরুদ্ধ শায়ক কেন প্লাবন আনে পৌরণিক কামে
নিমজ্জণে ভীত নয় কামার্ত চকচকে হতাশা
ঘুণপোকা বহু আগে কেটে দিয়েছে সম্ভ্রমের ফিতা
মহাকালব্যাপী যে রতিৎসব কামজ
সেখানে শালিনতাই আপদ-যখম
শীতলাগারে রাখা থরে থরে বিভ্রান্ত মানুষের
বিশুষ্ক মমি, যারা যুগে যুগে অনাচার আর প্রেমের
বিভেদ খুঁজতো!
অলগেট, লন্ডন
০৬ ফেব্রুয়ারী ২০১৪
১৮টি মন্তব্য ১৮টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।