somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাতাঝরার মৌসুম, সমুদ্রবিষাদ-৪

১৩ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রোববার ভোর।
আমি বসে আছি ম্যাকডোনান্ডের কোণের টেবিলটিতে। ক্যাপাচিনোর কাপ হাতে। শূণ্য দৃষ্টিতে কাচের ফাক দিয়ে দেখছি, সামনের অপরিসর সবুজে ভোরের কুয়াশার সম্মিলন। দু’একজন জ্যাকেট পরিহিত মানুষ আয়েসী ভঙ্গীমায় হেটে যাচ্ছে সমুদ্রের পথে। অক্টোবরের হালকা কুয়াশা, হেমন্তের পাতাঝরা বাতাস আর খন্ড খন্ড বৃষ্টি। খুব আদুরে অপরিচ্ছন্নতা। পথে- প্রান্তরে, মননে, বাতাসে আর সমুদ্রের ঢেউয়ে। আমি যদিও উপভোগ করতে চাই সবরকম আবহাওয়া, আমি যেহেতু আমার ফেলে আসা উষ্ণমন্ডলীয় দিনযাপনের সাথে মেলাতে চাই এই মেরুদেশীয় শীতলতা, তাই বিভিন্ন ঋতু আমাকে ভিন্ন ভিন্ন উপায়ে মাতিয়ে রাখে। যেমন, এই পাতাঝরা মৌসুমেও আমি ঝরা পাতায় যে এক অদ্ভূত দ্যোতনা থাকে তার ঘ্রাণ নিতে একটুও ছাড় দিই না।

দু’একটি মানুষ কাচের গেইট ঠেলে ঢুকে পড়ে। অর্ডার স্ক্রিনের সামনে দাড়িয়ে অবসাদ ঝেড়ে ফেলে। আমার সামনের কফির মগের তরল ফুরিয়ে আসতে থাকে। আমি ভাবনার রেলগাড়ির মিটারগেজ বিস্তৃত করতে থাকি অক্ষাংশের স্তরে স্তরে-

হঠাৎ চোখ আটকে যায় আমার। একজন তরুনী হাতের প্যাকেট থেকে সামনের সবুজ চত্বরে ছিটিয়ে দিচ্ছে পাখিদের খাবার। তাকে ঘিরে অজস্র কবুতর আর সমুদ্রচিল ঘুরছে পাকে পাকে। নেমে খুটিয়ে খাচ্ছে সবুজ ঘাষের মাঝে ছডিয়ে পড়া সকালের আহার! যেন একটি নক্ষত্রচারী মানবী ছড়িয়ে দিচ্ছে শুভ্র বরফচ্ছটা, আর সবুজ চত্বর মুখোরিত করে অসংখ্য শাদা সূর্য্যফুল উঠছে আর নামছে!

তখনই বুকের মাঝে একরকম শূণ্যতা টের পেলাম। যে হাহাকার আমি পুষে রেখেছি সেই বোধবুদ্ধির সূচনাপর্ব থেকেই। সহমর্মিতার জায়গায় যে ফাকা অনুচ্ছেদ সেখানে শুধু একটি শব্দ বসিয়ে রেখেছি এতকাল- ‘নিজেকে ভালোবাসা’ ! শব্দেরও অধিক যে দায়বন্ধন সেখানে শুধু ‘আমিত্ব’ ছাড়া বিকল্প কিছু নেই।অথচ চারপাশের এই পারিপার্শ্বিকতা যে ভালো থাকার সবচে আশ্চার্য্য সৌরভ, আমি তা আবারও একবার অনুভব করলাম এই সকালে।

টেবিলে রাখা খালি কাপটি একজন ক্রু’মেম্বার নিয়ে যাবার জন্য এগিয়ে এলে আমি সংবিদ্ধ ফিরে পেলাম। ধন্যবাদ জানিয়ে উঠে দাডালাম। আমাকে ফিরতে হবে সমুদ্রপথে, নিজস্ব ট্রেইলে এখন!
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×