
এই শুনছো, মানুষজন মনে হয় আমাদের তেমন পছন্দ করছে না!
এমন কেন মনে হচ্ছে তোমার?
দ্যাখো না, গতকাল যে স্ট্যাটাসটা আপলোড দিলাম, সেইখানে লাইকের সংখ্যা মাত্র দুই! তার মধ্যে একটা লাইক আমার নিজের-
আরেকটা লাইক আমার, এই তো!
হ
ডোন্ট বি ওরিড মাই ডিয়ার। আমাগো দুইজনের দুইটা লাইক- তার মানে তোমার আমার সম্পর্ক ঠিক আছে-
সম্পর্ক! নাকি ঐক্য!
ঐ হইলো! মনে করো আমরা দুইজনে দুইজনের পছন্দে যদ্দিন আছি, মানুষজনের পছন্দ অপছন্দ নিয়া নো টেনশন ডিয়ার।
আজব! এইসব কী বলো তুমি! নো টেনশন বললেই হবে! ঐ দুষ্টুর দল যদি এই সুযোগে মানুষজনের মন হাতাইয়া ফেলে, তখন?
ও নো ডিয়ার! দুষ্টুর দল আবার কী? শুধুমাত্র ‘সে’ আর ‘ও’ই তো! অগো পিয়্যারা ঐক্য!
ঐক্য! নাকি সম্পর্ক!
ঐ হইলো! অখন আমারে বলো হোয়াট দে আর ডুয়িং ফর মানুষজন? অ্যাবসলুটলি নাথিং! রাইট?
তা সত্য!
আচ্ছা ডিয়ার, তুমি কি অগো গতকালের স্ট্যাটাসটা খিয়াল করছো?
করছি-
গুড! হাউ মেনি লাইকস দে গট?
দুইটা-
হা হা হা হা- তার মানে হইলো অরা অরাই! অন্য কেউ অগো লগে নাই!
তা সত্য!
সুতরাং মানুষজনের চিন্তা ছাড়ো! দুনিয়াটা মস্ত বড়ো-
ছবি: সংগৃহীত
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৬ রাত ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


