ঢাকার প্রক্তন মেয়র, মাফিয়া খোকার দুর্নীতির দায়ে ১৪ বছর জেল হয়েছে; এটা খুবই ভালো উদাহরণ; আজ বিএনপি ক্ষমতায় থাকলে আমরা জানতাম যে, খোকা জাতির সেবা করছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় আমরা খোকার আসল চেহারার কিছুটা দেখতে পাচ্ছি; পরে অন্য কেহ ক্ষম্তায় আসলে, আমরা মেয়র মহিউদ্দিনসহ আওয়ামীদের আসল চেহারা বুঝতে পারবো। আমাদের খোকা বাবু এখন নিউইয়র্কে আছেন, চিকিৎসা করাচ্ছেন!
খোকার নামের সামনে মুক্তিযোদ্ধা লেখা উচিত নয়; মুক্তিযুদ্ধ চলাকালীন এরা সামান্য অস্ত্র হাতে পেয়েছিল কোন মুক্তিযোদ্ধার কারণে; এডভেন্চার করার জন্য এটা সেটা করে বেড়ায়েছে; আমি ঠিক জানিনা উনি কোন মুক্তিযোদ্ধার অধীনে কাজ করেছিলেন কিনা। খোকা মহল্লার দুস্ট ছেলে, সেই হিসেবে পাকীদের বিপক্ষে কিছুটা এডভেন্চার করতে চেয়েছিল, তাই করেছে; পরে, দখলবাজি করে, মুক্তিযোদ্ধাদের ঘাঁড়ে বদনামতুলে দিয়েছে।
জিয়া জীবিত থাকলে এরা এ ধরণের পুকুর চুরির সুযোগ পেতো না; উনারা ম্যাডামের, তারেকের যুগের লোক; বাংলায় মারাঠা স্টাইলে লুটতরাজ চালায়ে রাজনীতির নামে।
সে যখন মেয়র ছিল, ৪০ জনের মতো ওর নিজস্ব কমিশনার ছিল; এদের ৭ জন নিজেদের গোলাগুলিতে নিহত হয়েছিল; একটার আবার নাম ছিল বোধ হয় নিউটন। খোকা রিয়েলস্টেট দখল, প্লট বিক্রয়, খাসজমি দখল, অস্ত্র ও মাদক ব্যবসা কন্ট্রোল করে এখনো; খোকা মাফিয়ার লোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


