বাকশাল বুঝার মতো দুরদর্শিতা খালেদা জিয়া, এরশাদ বা জেনারেল জিয়ার থাকার কথা নয়। শেখ সাহেব ৮০% হত-দরিদ্রদের অবস্হার উন্নয়ন ও তাদের অধিকার রক্ষার জন্য বাকশাল তত্ব ভেবে বের করেছিলেন।
সময়ের দিক থেকে হিসেব করলে, খালেদা জিয়া শেখ সাহেবের জন্য বিরাট রাজনৈতিক গুরু; শেখ সাহেব ৪ বছরের কম বাংলাদেশের প্রধান ছিলেন, ১৩ বছরের কাছাকাছি আওয়ামী প্রধান ছিলেন; খালেদা জিয়া ৩৩ বছর বিএনপি প্রধান ও ১৬ বছর দেশ চালায়েছেন; এরশাদ ৮ বছর দেশ চালায়েছেন, অর্ধেকটা সামরিক প্রধান হিসেবে, বাকীটুকু পপুলার প্রেসিডেন্ট হিসেবে; ৩২ বছর জাপার প্রধান এরশাদ; জিয়াও শেখ সাহেব থেকে দেড়গুণ সময় বেশী ছিলেন দেশের প্রধান হিসেবে; এরা ৩ জন দেশকে অপথে, কুপথে, বিপথে নিয়ে গিয়েও এত পপুলার, আর শেখ সাহেব বাকশাল করে, কেন এত আন-পপুলার হলো যে, উনার মেয়েও বাকশালের নাম নেয় না?
তা'হলে সমস্যা কি শেখ সাহেব; উনি এত কম জানতেন যে, তিনি বাকশাল করেছিলেন? বাকশালটার নাম যদি হতো, "সর্বদলীয় সরকার", তা'হলে কেমন হতো? বাকশাল কি ভুল পদক্ষেপ ছিলো, নাকি মানুষের রাজনৈতিক ধারণা কম ছিল, ও এখনো কম আছে?
শেখ সাহেবই তো বাংগালী জা্তীয়তাবাদকে "৬ দফা" নাম দিয়ে সংকলন করেছিলেন, ও মানুষকে ৬ দফার অধীনে সংগঠিত করেছিলেন; তা'হলে, একই লোক যখন 'বাকশাল' বানাচ্ছে, সেটা কি করে মহাভুল হচ্ছে? কারা বলছে বাকশাল ভুল ছিল, এরা কোথাকার রাজনীতিবিদ, এরা কখন বাংগালীকে এতো ভালোবাসলো, এরা কোন দলের কি ছিল?
বাকশাল বুঝার মতো দুরদর্শিতা খালেদা জিয়া, এরশাদ বা জিয়ার থাকার কথা নয়।
শেখ সাহেব নিশ্চয় খালেদা জিয়ার মত কেহ ছিলেন না, তিনি এরশাদের মত কেহ ছিলেন না, তিনি জিয়ার মতো কেহ ছিলেন না; তিনি বাংগালীদের জন্য বেশী ভেবে ফেলেছিলেন, যা বাংগালীরা হজম করার মত অবস্হায় ছিলো না; তাদের জন্য বুটওয়ালারা ও খালেদা জিয়ার মত ডাকুই দরকার ছিলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


