ঢাকায় ও চট্টগ্রামে অনেকগুলো মেগা বিলিওনিয়ার আবাসন কোম্পানী প্রতিস্টিত হয়েছে; এদের আয় ও জমির মুল্য বৃদ্ধি বাংলাদেশকে 'নিম্ন মধ্য-আয়ের' দেশে পরিণত হতে বিশেষভাবে সাহায্য করেছে; আবাসন এলাকা গড়তে যাদের জমি নেয়া হয়েছে, তারা মোটামুটি গড়ে হাজার গুণ কম মুল্যের জমি ছেড়েছেন, বা হারায়েছেন।
আবাসন কোম্পানীগুলো রাজুক ও ভুমি মন্ত্রনালয়ের সাহায্য নিয়ে ঢাকা শহরের হাজার বিলিয়ন ডলারের সরকারী জমি নিয়ে গেছে; সাথে সাথে ভুমি মন্ত্রনালয়ের অনুমতি নিয়ে সাধরণ মানুষের জমি নামমাত্র দাম দিয়ে নিয়ে গেছে।
ঢাকা ও চট্টগ্রামে যে কোন জমির বিপরিতে কয়েকজন জাল মালিক আছে; আপনার জমির বিপরিতে হয়তো আরো ১০ জন কাগজ তৈরি করে বসে আছে; ওরা এখন কিছু বলবে না; আপনি যদি বিক্রয় করতে চান, ওরা এসে টাকা চাইতে পারে; আপনি বিক্রয় করে দিলে, ক্রেতা থেকে টাকা চাইতে পারে; আবাসনগুলো এদের তৈরি করেছে।
আবাসন আপনার জমি কিনতে গিয়ে, আপনাকে জানাবে যে, এ জমির আরো মালিক আছে; টাকা আপনাকে দেবে; তবে, অন্য মালিকের উপস্হিতিতে আপনি ভয়ে জমি বিক্রয় করে, কোন প্রকারে ধন্যবাদ দিয়ে পালাবেন।
এই আবাসন সিস্টেমের অবসান হওয়ার দরকার, এরা উপ শহর এলাকার ৮০% মানুষের জমি হাত বদল করতে বাধ্য করেছে; শহর এলাকায় ৬০% লোক ভুমিহীন হয়েছে এদের কারণে।
আবাসন ব্যবসা হবে, ভুমির মালিক ও বসবাসে ইচ্ছুকদের সমবায়ের অধীনে।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



