জেনারেল জিয়ার হাতে সৃস্ট রাজনৈতিক(?) দল বিএনপি'কে ক্রমেই পতনমুখী করে তুলছিল জেনারেলের ছেলে তারেক জিয়া; ২০০৬ সালের ২৮ শে অক্টোবর ছিল পরাজয়ের শুরু; খালেদা জিয়া শুরুতে ছিলো না, শেষেও থাকবে না; খালেদা জিয়াকে আনা হয়েছে, আছে; সরালে সরে যাবে; তবে, সরানোর মতো কেহ এখন নেই।
২৮ শে অক্টোবর আসলে ছিল একটি ছোট সিভিল-ওয়ার; এই সিভিল-ওয়ারে, শেখ হাসিনার দল, 'লগি-বৈঠার দল' সহজে জয়ী হয়ে যাওয়ায় রক্ষা হয়েছে; যদি, তারেক জিয়ার দল, 'কাস্ত-লাঠির দল' সম-পরিমাণ বল নিয়ে দাঁড়াতে পারতো, তা'হলে আমরা মোটামুটি ২০০৭ সালের দিকে ছোট খাট আফগানিস্তান হওয়ার সম্ভাবনা ছিলো, কিছু সময়ের জন্য। তবে, ভয়ংকর ভয়ের কিছু ছিলো না, আমাদের মিলিটারী ক্ষমতায় এসে যেতো, আফগানিস্তানের সে ধরণর মিলিটারী ছিলো না।
সেদিন ও সেই সপ্তাহে কিছু নাগরিককে প্রাণ হারাতে হয়েছে; তবে, তাদের মাঝে কয়জন নিরপেক্ষ নাগরিক ছিল, পরবর্তী সরকার তা প্রকাশ করেনি। এটা সঠি যে, সেদিন জাতি ভয়ংকর সব হত্যাকান্ড দেখেছে জীবন্ত ক্যামেরায়।
২০০১ সালে ভোটে জিতার পর, বিএনপি ও জামাতের কোয়ালিশন আওয়ামী লীগের কর্মী ও ভোট দাতাদের উপর ভয়ংকর নির্যাতন চালায়: তারা মানুষ মেরেছে, ঘরবাড়ী পোড়ায়েছে, ব্যবসা দখল করেছে, গরু ছাগল নিয়ে গেছে, হিন্দু মেয়েদের উপর পাশবিক নির্যাতন চালায়েছে; লাখের বেশী আওয়ামী তৃণমুল কর্মীকে এলাকা ছাড়া করেছিল; তারা আওয়ামী লীগ অফিস পোড়ায়েছে ও ঢাকার অফিসের চারিদিকে কাঁটা তারের বেস্টনী দিয়েছিল; ঘটায়েছিল ২৪ শে আগস্টের গ্রেনড হত্যা।
সবকিছু মিলে, ২৮ অক্টোবর মোটামুটি এই রকম বা আরো অনেক ভয়ংকর হওয়ার কথা ছিল। যাক, অল্পে সেরে গেছ, কারণ বিএনপি জামাত দাঁড়াতে পারেনি; তারা যদি সঠিক মতে দাঁড়াতে পারতো, অনেক মৃত্যু ও সম্পদের ক্ষতির সম্ভাবনা ছিল। তারেক বসে ছিলো না, সে বিএনপি পন্হী সেনা বাহিনীকে ক্ষমতায় এনে, অবস্হা নিজের পক্ষে নেয়ার চেস্টা করছিলো।
কিন্তু তারেকের মা নিজের পন্হী সেনাদের ক্ষমতায় আসার পথ করে দেয়; ফলে, সহজেই তারেকের লোকেরা পরাজিত হয়ে যায়।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



