আহত মুক্তিযোদ্ধা, বিএনপি'র ভাইস-চেয়ারম্যান, শমশের মবিন বিএনপি থেকে পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নিয়েছেন; প্রথমিক কারণ, জিয়ার পথে নেই বিএনপি! জিয়ার মৃত্যুর পর, কত মিনিট, কত ঘন্টা, কত দিন বিএনপি জিয়ার পথে ছিল? উনি ৩৪ বছর পর টের পেয়েছেন যে, বিএনপি জিয়ার পথে নেই! জিয়ার মৃত্যুতে বিএনপি'র সবাই খুশী হয়েছে, কারণ বিএনপি আর জিয়ার পথে থাকার সম্ভাবনা নেই, এবং সেটাই আনন্দ!
আসলে ৩৪ বছর আগেই উনি জানতেন যে, জিয়ার পথে বিএনপি নেই; আসলে উনার আসল প্রাথমিক কারণটা এর থেকে অনেক বড়; সেটা হলো, যারা শেখ হত্যায় অংশ নিয়েছিল, সবাইকে উনি বিদেশে প্রতিস্ঠিত করেছেন, টাকা পয়সা দিয়ে, চাকুরী দিয়ে, ডিপ্লোমেটিক ও অন্য পরিচয়ে পাসপোর্ট দিয়ে; এখন বিএনপি দুর্বল, সেই সুযোগে কেঁছো খুঁড়তে সেইসব সাপেরা বেরিয়ে আসতে পারে; তাই গাভী ভুল পথে যাচ্ছে বলে, দুধ খাওয়া বন্ধ করার কথা ঘোষনা হচ্ছে।
জিয়ার সাথীরা বিএনপিতে ভাইস চেয়ারম্যান, জিায়র ছেলে বিএনপিতে 'সিনিয়র ভাইস চেয়ারম্যান'; এটা কি গতকাল হয়েছে? যেদিন তারেক ১২০ জন সিনিয়র নেতার মাথায় পা রেখে সিনিয়র সভাপতি হয়েছিল, সেদিন বিএনপি কোন পথে ছিল?
আওয়ামী লীগের উচিত, মুক্তিযোদ্ধা হিসেবে উনার পাসপোর্ট করার সুযোগ করে দেয়া; এদের টাকা পয়সা আছে, বিদেশে চলে যেতে চায় চলে যাক; এদের ১৪ গোস্ঠী এখন বিদেশে থাকে, টাকা পয়সাও হয়তো বিদেশে; যাক, একদিন এই বাংলার জন্য যুদ্ধ করেছিল; শেখ সাহেব বিদেশে পাঠায়ে চিকিৎসা করায়েছিল। এরা শেখ সাহেবের পরিবারের, জিয়ার পরিবারের, সালমান রহমানের পরিবারের বন্ধু বা আত্মীয় হন, এরা বাংলার এলিট; এদের চলে যেতে দিলেই ভালো; এরা বাংলাকে বসবাসের অযোগ্য করে ফেলেছেন; যাক, চলে যাক, এদের লোকজন থাকে লন্ডনে, দুবাইতে।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



