somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংলাপের সবচেয়ে বড় সমস্যা: বেগম জিয়ার মুক্তি, নির্বাচনকালীন সরকার

৩১ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বৃহস্পতিবার 'ঐক্যফ্রন্ট' ফ্রন্টের সাথে শেখ হাসিনার সংলাপ হবে; ড: কামাল, জাসদের রব, মান্না সবাই উনারই লোকজন; উনি যখন এদের মুখ থেকে শুনবেন, সংলাপের একটা বিষয় হচ্ছে, বেগম জিয়ার মুক্তি, ও আরেকটি উনার সরকার ভেংগে দিয়ে, সরকারের বাইরের লোকজন দিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের কথা, তখন শেখ হাসিনার নাক, কান দিয়ে ধুয়া বের হওয়ার শুরু করবে!

শেখ হাসিনা হাঁড়ে হাঁড়ে অনুধাবন করেন বেগম জিয়া উনার জন্য কে? শেখ হাসিনার জন্য বেগম জিয়া হলেন, শেখ ও তাজুদ্দিনের হত্যাকারীদের সবচেয়ে দীর্ঘজীবি উত্তরাধিকারী! বেগম জিয়ার মুক্তির দায়িত্ব শেখ হাসিনা নেবেন না, এবং বেগম জিয়ার মুক্তির কথা যখন ড: কামালের ও রবের মুখ থেকে বের হবে, সেটা শেখ হাসিনার জন্য কষ্টকর মহুর্ত হবে, অনেক পুরাতন স্মৃতি উনার মনে ভেসে উঠবে: এই রবেরা, এই ড: কামালেরা উনার বাবার হত্যার বিচার চায়নি!

শেখ হাসিনা তিনটি আওয়ামী লীগকে এক করে, ১৯৯৬ সালে সরকার গঠন করেছিলেন; এরপর ২০০৮ সালে সরকার গঠন করেছেন, ড: কামাল, রবেরা বিএনপি'র বিপরিতে নিজেদের সরকার গঠন করেননি কোনদিন; যারা সরকার গঠন করেননি, তারা সরকার ভাংগার কে? এই প্রশ্নটা আসতে পারে শেখ হাসিনার মনে!

শেখ হাসিনা কোন অবস্হায় বিএনপি'র সাথে সংলাপে বসতে চাননি; কিন্তু সংলাপের সময়, ড: কামাল সাহেবের ডান ও বাম পকেট থেকে বের হয়ে আসবেন মির্জা ফখরুল, ড: খোন্দকার মোশারক, মওদুদ সাহবে; তাদের বক্তব্য কি হবে বলা মুশকিল! তবে, শেখ হাসিনা মওদুদ সাহেব ও ড: খোন্দকার মোশারফকে পছন্দ করেন না; শেখ হাসিনা যাদের ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, তাদেরকে এই ধরণের সংলাপে পাঠানো সঠিক হচ্ছে না।

সংলাপে হয়তো সবচেয়ে বিরক্তিকর চরিত্র হবে, আসম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না ও ডা: জাফর উল্লাহ; রব যদি চুপ করে বসে থাকে ভালো, রবের প্রতি বাক্যেই শেখ হাসিনা বিরক্ত হবেন; আর যদি রব নিজের মুখে বেগম জিয়ার মুক্তি চায়, উনাকে শেখ হাসিনা চুপ থাকার জন্যও বলতে পারেন। মান্না যদি বসে বসে চা ও বিস্কুট খেয়ে সময় কাটান, সেটা হবে সবচেয়ে ভালো, শেখ হাসিনা মান্নাকে কখনো কোন ব্যাপারে সিরিয়াস মানুষ হিসেবে নেন না।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৫৬
৩২টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

×