somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংলাপ যেই হারে শুরু হচ্ছে, ভোট টোট পেছনে সরাতে হবে, নাকি ভোটের পরেও চলতে থাকবে?

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২ সপ্তাহ আগেও শেখ হাসিনা বলেতেছিলেন যে, নির্বাচন হবে সংবিধান অনুযা্যী, বিএনপি'র সাথে কোন সংলাপ মংলাপের দরকার নেই; বহুমুখী আওয়ামী লীগের সব নেতারা নেত্রীর কথা আওড়াচ্ছিল তোতা পাখীর মতো; এই সপ্তাহে নেত্রী উনার মত বদলায়েছেন, সংলাপ হবে। এখন আওয়ামী লীগের পিএইচডি, মিএইচডি, এডভাইজার, পেটভাইজার সবাই শেখ হাসিনার পিয়ন হয়ে গেছেন, টাই ট্যুই পরে পথে নেমে গেছেন, যাকে পাচ্ছেন তাকেই সংলাপের চিঠি দিচ্ছেন।

আওয়ামী লীগের সাথে সংলাপ হওয়ার প্রশ্ন যদি উঠে, কাহাদের সাথে সংলাপ হওয়ার কথা? নিশ্চয়ই বিএনপি'র সাথে হওয়ার কথা! এখন দেখা যাচ্ছে, শেখ হাসিনার ঘরের চাকরাণীগণ ব্যতিত সবার সাথেই সংলাপ হতে যাচ্ছে! আর বাদ পড়তে পারেন জর্জমিয়া, হয়তো।

বিএনপি নিজের নাম ব্যবহার করে সংলাপে যাচ্ছেন না, উনারা ড: কামাল সাহেবের পকেটে ঢুকে প্রাইম মিনিষ্টারের বাসায় ঢুকবেন! একদিক দিয়ে ভাবলে, প্রাইম মিনিষ্টার উনার কথা রাখছেন, বিএনপি'র সাথে সংলাপ মংলাপের দরকার নেই, হচ্ছেও না; হচ্ছে, ঐক্য, অনৈক্য, সাক্য মুণির সাথে!

ড: কামাল সাহেবের সাথে সংলাপের পর, নৈশ ভোজের ব্যবস্হা আছে; উহার মেনুতে নাকি ১৭ ধরণের খাবার আছে! এই মেনুর কথা শুনে কি ডা: বদরুদ্দোজা সাহেব নিমন্ত্রণ চেয়ে বসলেন? ডা: বদরুদ্দোজা সাহেবকে দেখতে কিন্তু রংপুরের লোকদের মত দেখাচ্ছে আজকাল! এরপর নিমন্ত্রন পত্র চেয়েছেন আমাদের গ্রামীন গণতন্ত্রের পিতা জেনারেল এরশাদ সাহেব; উনার কিন্তু কারণ থাকতে পারে; রওশন এরশাদ ফ্রি খাবার খান পালর্লামেন্টে, বাড়ীতে রান্নাবান্না হয় বলে মনে হয় না।

কারো সাথে শেখ হাসিনার সংলাপ না হলেও, এরশাদ সাহেবকে একবার শেখ হাসিনা ডাকার কথা, ভোটের আগে একবার উনাকে স্মরণ করায়ে দিতে হয় যে, জেলখানায় রুম প্রস্তুত করা আছে, এদিক ওদিক করার উপায় তেমন নেই!

ইনু, মেমনও নাকি আসতেছে সংলাপে; উনারা ঘর জামাই, তারপরও শ্বশুর বাড়ীতে বেড়াতে চাচ্ছেন। রওশন এরশাদ পত্র পেয়েছেন কিনা এখনো মিডিয়ায় আসেনি; উনি মনে হয়, উনার আগের পদটা ঠিক রাখার চেষ্টা করবেন; উনি নারী উন্নয়নের ধারক-বাহক ও উদাহরণ। বাকী থাকছে কাদের সিদ্দিকী; উনি চিঠি একখানা পেয়েছেন, উহা ইংরেজীতে লেখা থাকায়, উনি কিছু বুঝতে পারেননি; উনি ফোন করে জানায়েছেন যে, উনাকে চিঠিপত্র দেয়ার দরকার নেই, উনি সোজাসুজি খাবার টাইমে এসে উপস্হিত হবেন!
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৮
২৯টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

×