পেড়েকের জীবন নাকি সার্থক
মানুষের মাথার ভিতরে ।
শত শত পেড়েক সার্থক তাদের জীবনে ।
আজ আমার পালা, কার মাথায় যে যাব
এই তো পেয়েছি-
আজ আমার আনন্দ, আমার সার্থকতা ।
একি -
এ মাথায় এত কান্না কিসের
বন্ধুর কান্না, বোধের কান্না,
ভালোবাসার কান্না, ক্ষুধার কান্না ।
যন্ত্রণা, তীব্র যন্ত্রণা ।
আমি মনে হয় ছিন্ন বিছিন্ন হয়ে যাব,
টুকরো টুকরো হয়ে যাব ।
শুনেছিলাম মানুষের মাঝে এখন
আর কনো বোধ নেই ।
মনে বড় সাধ ছিল
বড় হব, আরো বড়, এত বড় যে
পৃথিবীর এক মাথা দিয়ে ঢুকে
আরেক মাথা দিয়ে বের হব , থামিয় দিব তাকে ।
কিন্তু হায়, এখনো পেড়েকের মৃত্যু হয়
কিছু মানুষের বোধ রয়ে যায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


