Convocation শব্দটার সাথে আলীর পরিচয় বেশী দিনের নয়, মাত্র তিন মাসের ।সে অবশ্য এই ডিপা্র্টমেন্ট এ এক বৎসর যাবত মেসেঞ্জার কাম পিয়ন হিসেবে কাজ করছে ।কিন্তু তিন মাস আগে এই শব্দটা প্রথম শুনতে পায় হেড স্যার এর মুখে ।হেড স্যার এ নিয়ে মহা ব্যস্ত, স্যার কে এর আগে এত ব্যস্ত সে দেখেনি ।প্রথম দিকে তারও উৎসাহের কোনো সীমা ছিল না । প্রায় বাড়ীতে ফোন করে বলত সে এই অনুষ্ঠানের জন্য অনেক ব্যস্ত সময় কাটাচ্ছে, এখন বাড়ী আসতে পারবে না । এই শব্দটার অর্থ সে এক স্যার কে জিজ্ঞেস করেছিল একবার কিন্তু স্যার যে কি বাংলা শব্দ বললো সে ঠিক বুজতে পারল না । একদিন অনুষ্ঠানের কিছু কাজ়ে হেড অফিস থেকে তার ডাক পরলো ।আলী অতি উৎসাহ নিয়ে হেড অফিস এ গেলো । ডিপার্টমেন্ট এর সব স্যার এর জন্য একটা করে ব্যাগ নেয়ার জন্য তার ডাক পরেছে । সবার জন্য কালো বোরকার মত একটা পোশাক, একটা মগ আর একটা কোর্ট পিন দিয়েছে । পিয়নদের জন্য কিছুই নেই, যেন তারা ইউনিভার্সিটির কেউ না ।পরক্ষনেই আলীর মন ভালো হয়ে গেল সে Convocation শব্দটার মানে শিখেছে, ব্যাগ এর গায়ে লিখা আছে । এস.এস.সি পর্যন্ত পরালেখা মাঝে মাঝে তাকে ভালই কাজ দেয় । নতুন শব্দের সাথে পরিচয়টা বেশ সুখের হল আলীর । সমাবর্তন শব্দটা অনেকটা ভদ্রলোক গোছের । ভদ্রতার আবেশ আলীর গায়েও লাগলো । সমাবর্তনের অনুষ্ঠান উপলক্ষে পুরো ইউনিভার্সিটিতে আজ সাজ সাজ রব । আলী সকাল সকাল রেডি হয়ে একটা রিক্সা নিল । রিকশাওয়ালারা কখনো সমাবর্তন অনুষ্ঠা্নে যেতে পারবে না ভেবে আলীর মনটা বেশ ফুরফুরা হয়ে গেল । ইউনিভার্সিটিতে নেমে আলী বেশ অবাক হল, সবাইকে অনেক সুন্দর লাগছে । হেড স্যার এর গাড়ীর সামনে গিয়ে ড্রাইভার জাহাঙ্গির কে তার মোবাইলটা দিল ছবি তোলার জন্য । মোবাইল টা সে নতুন কিনেছে, কেমেরা আছে এমন মোবাইল সে অনেক দিন ভেবে ছিল কিনবে ।কিনতে পেরে সে মহা খুশি আজকে ছবি তুলতে পারছে । আলীকে দুপুরের খাবার পর্যন্ত বাহিরে অপেক্ষা করতে হবে । ইউনিভার্সিটির প্রধান কাজ হচ্ছে শিক্ষা দেয়া । কিন্তু আলীর মত অল্প শিক্ষিত বা অশিক্ষিতের সংখাটাও এখানে কম নয় যারা সারা জীবন বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষিত হতে পারে না কিংবা সমাবর্তন অনুষ্ঠানে প্রবেশের অনুমুতি পায় না । অনুষ্ঠান শেষে সবাই এক এক করে অথবা গ্রুপ ছবি তুলছে । সে এক দেখার মত দৃশ্য ।
আলোচিত ব্লগ
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।