somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গফরগাঁও টু কিশোরগঞ্জ ট্রেন লাইন প্রসঙ্গে

০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ময়মনসিংহ বিভাগের যোগাযোগ ব্যবস্থা এমনিতেই নাজুক। এটা আর বলার অপেক্ষা রাখে না। যমুনা, বহ্মপুত্র, তিস্তা, অগ্নিবীনা এই ট্রেনসমুহ একমাত্র যোগাযোগের মাধ্যম। যদিও এনা আছে এই রুটে। তবে গফরগাঁও এর অবস্থা আরও খারাপ। যারা গফরগাঁও/ নান্দাইল সংলগ্ন এলাকার তারা কমবেশি সবাই ঢাকায় থাকে। বিভিন্ন পেশায় নিয়োজিত। ঐ এলাকায় যাবার জন্য নাই কোন ডাইরেক্ট বাস সার্ভিস। ট্রেন-ই একমাত্র ভরসা তাদের।

গুগল ম্যাপ-এ কি জন্য যেন ময়মনসিংহ এলাকায় ব্রাউজিং করছিলাম। জুম ইন করতেই চোখে পড়ল, গফরগাঁও। এই নাম শুনলে একটা আতঙ্ক কাজ করে। শুনা কথা গফরগাঁও এর লোকজন নাকি বেশ ডেঞ্জারাস। বিশেষ করে তারা ট্রেনের সিট দখল নিয়ে বেশ এক্সপার্ট। এই নিয়ে জনমুখে অনেক বাজে কথা প্রচলিত আছে। কিছু সত্য বৈ কি। না হলে যা রাটে তাহা বটে এই কথাটা থাকতো না।

এখন আসি মূল আলোচনায়। গফরগাঁও ব্রাইজিং করছিলাম, পাশে বহ্মপুত্র নদী, তার পাশেই নান্দাইল থানা। হবে হয়তো কয়েক কিলোমিটার। আর একটি আশ্চর্য বিষয় লক্ষ্য করলাম! দেখলাম কিশোরগঞ্জ মাত্র ২৯ কিলোমিটার। বিশ্বাস না হলে নিচের ম্যাপে দেখুন। স্ক্রিন সট নিয়ে নিলাম।


এই ম্যাপে যা দেখলাম, গফরগাঁও এ যেহেতু রেললাইন আছে সেই ব্রিটিশ আমল থেকে, কিশোরগঞ্জ-এও তাই হবে হয়তো। কিন্তু কি কারনে এই রুটে মাত্র ত্রিশ কিলোমিটার রেললাইন হলো না? তা আমার মাথায় ক্যাচ করলো না! নিচে আর একটি ছবি দেখুন।


এই লাল দাগ টা আমি টেনেছি, আমার প্রস্তাবিত রেললাইন যদি এমন হয় তবে সর্টকাটে কিশোরগঞ্জ-এর লোকজন তাদের গন্তব্যে পৌছতে পারবে। তাদের আর ভৈরব ঘুরে যেতে হবে না। নিচের ছবি টা দেখুন...


লালদাগ টা বর্তমানের কিশোরগঞ্জ যাবার রেললাইন। নীল দাগ আমার দেওয়া, গফরগাঁও পর্যন্ত তো লাইল বিদ্যমান। শুধুমাত্র ৩০ কিমি অথবা তার কম কিলোমিটার রেললাইন যদি তৈরি করা যায় তবে, ঢাকা থেকে কিশোগঞ্জ-এ যেতে মাত্র ৩ ঘন্ট লাগবে। এখন যেখানে লাগে ৬-৭ ঘন্টা।

অন্যদিকে গফরগাঁও এর লোকজনদের জন্য সুবিধা হবে। তারা আরও বেশকিছু ট্রেন পাবে। তাই তারা আর গাদাগাদি করে সিট দখলের চিন্তা করবে না। তাতে যমুনা, বহ্মপুত্র, তিস্তা ও অগ্নিবীনা'র যাত্রীদের দুর্ভোগ কমবে। তাই আমি মাননীয় রেল মন্ত্রী জনাব মুজিবুল হককে এই বিষয় টি চিন্তা ভাবনা করার জন্য অনুরোধ করছি।

বিঃ দ্রঃ এটা আমার একান্তই ব্যাক্তিগত অভিমত। কর্তৃপক্ষ দায়ী নয়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও কেউ নেই!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩২

ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?

রাজধানীতে তিন বাসে আগুন



রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×