কেউ কেউ বলছে দেশে মানুষ নাকি খেতে পায় না, আর লাখ লাখ টাকা খরচ করে জাতীয় সংগীত।
তার মানে কী? যতদিন দেশে গরীব মানুষ থাকবে, ততদিন অন্য কিছু করা যাবে না?
তাছাড়া যারা যারা এই কথা বলছে, শুধুমাত্র তারাই যদি হেল্প করা শুরু করত গরীবদেরকে তাহলেও একটা ইতিহাস হয়ে যেত না?
তারা গরীবদের নিয়ে হঠাৎ এত উঠেপড়ে লাগলো (মৌসুমী দরদ) কেন সেটাও ভবিতব্য।
তাছাড়া এই অনুষ্ঠানে শুধুমাত্র আড়াই-তিনলাখ বড়লোক মানুষই গিয়েছে এমনও তো নয়। হাজার হাজার গার্মেন্টস কর্মী, মধ্যবিত্ত, দরিদ্র, ছাত্র, শিক্ষক, ব্যাসায়ী, সিএনজি চালক, রিকশা চালক, ফেরিওয়ালা, দিনমজুর, এমন কি ভিক্ষুকরাও এই মহা আয়োজনে অংশগ্রহন করেছে। তাহলে কাদের জন্য এই (আলগা) দরদ?
আরো বিভিন্ন সমস্যার কথাও অনেকের স্ট্যাটাসে আসছে। কিন্তু সমস্যা সবারই এক জায়গায়। তবে সেটা কি টাকা, জাতীয় সংগীত নাকি অন্যকিছু তা আমার জানা নেই।
প্যারেড ময়দানে প্রবেশের পর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সেনা সদস্যরা অংশগ্রহণকারীদের প্রত্যেককে যা যা দিয়েছেনঃ
একটি করে ক্যাপ,
ব্যাগ,
সার্টিফিকেট,
খাবারের বাক্স।
ওই বাক্সে ছিলো
রুটি,
বিস্কুট,
আপেল,
ড্রিঙ্কস,
খাবার স্যালাইন (ইউনিস্যালাইন),
প্যারাসিটামল ট্যাবলেট (সিনাপল)
অ্যান্টাসিড ট্যাবলেট (এন্টানিল)।
এ তো গেলো কেবল প্রত্যেক অংশগ্রহনকারীর ব্যাক্তিগত প্রাপ্তির হিসাব। আয়োজন খরচাসহ বাদবাকী হিসাব করে নেয়ার দায়িত্ব আপনাদের উপরই থাকলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


