somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি গানঃ একা; পারি দিচ্ছে আলোকবর্ষ ।

১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাঁদে এ পর্যন্ত হওয়া সাকসেসফুল, আনসাকসেসফুল মিশন ও ২০১৮ পর্যন্ত যেসব মিশন হবে তার একটা ডিটেইলস লিস্ট পাবেন এখানে Click This Link
এই বছরেই ৫ টি মিশন (একটি নাসা, একটি চীন ও ৩টি প্রাইভেট) সম্পন্ন হবার কথা । তো, গত ৬ টি সাকসেসফুল ল্যান্ডিং মিশনে চাঁদে আমরা এ পর্যন্ত মোট (শুষ্ক ভর) ১৮৭৪০০ কিলোগ্রামের মত যন্ত্রপাতি রেখে এসেছি এবং ৩৮০ কিলোগ্রাম মুন রক নিয়ে এসেছি। বিভিন্ন কাজে রেখে আসা এইসব মেশিনপত্রের কেবল গুরুত্বপূর্ণ ও আকারে বড়গুলোর একটা বিশাল লিস্ট পাবেন এখানে। Click This Link
শুধু এগুলোই না, মানুষের তৈরি মেশিন এর থেকেও অনেক অনেক দূর পারি দিচ্ছে সফলভাবে। এর মধ্যে চারটির কথা আলাদা করে না বললেই নয়। এরা এখন আর আমাদের সোলার সিস্টেমেই নেই, ছাড়িয়ে গেছে বহু আগে।
পাইওনিয়ার-১০ (০৩ মার্চ ১৯৭২),
পাইওনিয়ার-১১ (০৬ এপ্রিল ১৯৭৩),
ভয়েজার-২ (২০ আগস্ট ১৯৭৭) এবং
ভয়েজার-১ (০৫ সেপ্টেম্বর ১৯৭৭)।
এদের মধ্যে সবার শেষেরটি অর্থাৎ ভয়েজার-১ আমাদের থেকে সবচে বেশি দূরত্বে আছে (২০ বিলিয়ন কিলোমিটারেরও উপরে) এবং এখনো চলমান। ভয়েজার দুটির লাইভ ডিসট্যান্স কাউন্ট দেখুন এখানে http://voyager.jpl.nasa.gov/where/ । তো, ভয়েজার-১ এর ভেতর পৃথিবী ও মানব সভ্যতার পরিচিতিমূলক অনেক কিছু রাখা আছে। কোনদিন কোন এলিয়েন তথা কোন জীবন বা সভ্যতার সাথে যখন দেখা হবে ভয়েজারের, তখন আমাদের হয়ে প্রতিনিধিত্ব করবে ভয়েজার ও তার সাথে দেয়া আমাদের স্পর্শ এবং পরিচিতি। এর মধ্যে একটি হল গোল্ড প্লেটের একটা রেকর্ড। সেই রেকর্ডে আমাদের অসংখ্য কথাবার্তা ও বিভিন্ন তথ্যাদির সাথে একটা গানও দেয়া হয়েছে। কার্ল সেগান, ফ্রাঙ্ক ড্রেক ও তত্ত্বাবধানে থাকা অন্যান্য বিজ্ঞানীরা এমন একটি গান বেছে নিতে চেষ্টা করেছেন যেন গানটি মানব সভ্যতার একাকিত্বের অনুভূতিটাকে তুলে ধরে। যেন আমরা কাউকে জানাচ্ছি, আমরা একা। গানটির শিল্পীর নাম ব্লাইন্ড উইলি জনসন এবং তিনি ছিলেন অন্ধ। অনেক ছোটবেলায় তার সৎমা তার চোখে গরম খাবার ছুড়ে মারার কারনে সারাজীবনের জন্য তিনি অন্ধ এবং প্রকৃত পক্ষেই একা হয়ে যান। একবার তার ঘর আগুনে পুড়ে যায় এবং তার কোথাও যাওয়ার জায়গা ছিল না। খবরের কাগজ দিয়ে শরীর ঢেকে রাস্তায়, পার্কে তিনি হতদরিদ্র জীবন কাটিয়েছেন। মৃত্যুর পূর্বে দীর্ঘদিন তিনি ম্যালেরিয়া জ্বরে কষ্ট পেয়ে এসছেন। সেই ছোটবেলা থেকেই অন্ধকার এবং একা পৃথিবীতে বেঁচে ছিলেন তিনি। একাকিত্বকে উপস্থাপন করা তো তার পক্ষেই বেশি সম্ভব। গানটির কোন লিরিক নেই। শুনার আগে মাথায় রাখুন, ২০ বিলিয়ন দূরে ভয়েজার উড়ে চলছে এই গানটি বুকে নিয়ে প্রকৃত অজানা অচেনা কাউকে শোনাবে বলে। লেডিস এন্ড জেন্টেলম্যান “ডার্ক ওয়াজ দ্যা নাইট, কোল্ড ওয়াজ দ্যা গ্রাউন্ড” বাই, ব্লাইন্ড উইলি জনসনঃ https://www.youtube.com/watch?v=OjLSf8y94fU
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×