somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গতকাল মারা গেলেন ইউজিন কারনান, চাঁদের বুকে হাঁটা এ পর্যন্ত সর্বশেষ মানুষ

১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইউজিন কারনান, চাঁদের বুকে হাঁটা এ পর্যন্ত সর্বশেষ মানুষ, গতকাল ১৬ ই জানুয়ারি ২০১৭ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন ১৯৬৩র অক্টোবরে বাছাই করা ১৪ জন নভোচারীদের একজন।

জুন ১৯৬৬ তে তিনি জেমিনি-৯ এর পাইলট ছিলেন। মে ১৯৬৯, তিনি ছিলেন এপোলো-১১ এর চূড়ান্ত উড্ডয়নের পূর্বে পরীক্ষামূলক “মহাকাশ ও চন্দ্র মিশন এপোলো -১০” এর পাইলট। তাছাড়া ১৯৭২ এর ডিসেম্বরে আমাদের লাস্ট চাঁদে নাম্বার মিশনে কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেনই এবং সেবারেই চাঁদ থেকে জনপ্রিয় “ব্লু মারবেল” ছবিটি (এক ফ্রেমে সম্পূর্ণ পৃথিবীর ইমেজ, যা আমরা আজকাল বিভিন্ন ওয়ালপেপার, বিজ্ঞাপন, লোগো ইত্যাদি অনেক কিছুতেই দেখতে পাই) ক্যাপচার করেন তিনি ও তার টীম।

২০০৭ সালে ব্লু মার্বেল নিয়ে কারনান বলেছিলেন, “ এই ছবিটি দেখার আসল অর্থ কী? ওয়েল, আমি সবসময় বলে এসছি, এখনো বলি এবং এমনটাই হতে চলেছে। আজ থেকে অনেক বছর পর আমরা যখন এই গোলকটিকে ছেড়ে নতুন কোথাও চলে যাব, হোম বলা হবে না আর এই পৃথিবীকে, আমরা ছবিটির প্রকৃত অর্থ বুঝতে শুরু করব।”

এছাড়াও এই এপোলো-১৭ মিশনটি আরও বেশ কিছু রেকর্ড গড়ে। যেমন, এটি ছিল প্রায় ৩০২ ঘণ্টাব্যাপী সবচে দীর্ঘ চন্দ্র অভিযান; সবচে বড় (প্রায় ২৫০ পাউন্ড) নমুনা সংগ্রহ করা হয় এর মাধ্যমে, চাঁদের কক্ষপথে সবচে দীর্ঘ সময়- প্রায় দেড়শ ঘণ্টা অবস্থান এবং চাঁদের মাটিতেও সবচে দীর্ঘ সময় (২২ ঘণ্টা ৬ মিনিট) ধরে কাজ করা ইত্যাদি ইত্যাদি। কারনান এবং তার ক্রু-মেট হ্যারিসন হেইচ (জ্যাক) স্মিটের কথা অনুযায়ী তারা যেন তিন দিনের জন্য চাঁদকেই হোম মনে করে ফেলেছিলেন। তাদের বয়ে নিয়ে যাওয়া নাসার তৃতীয় রোভার আজও অনুসন্ধান করে যাচ্ছে চাঁদের বুকে।

২০০৮ সালে নাসার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কারনান বলেন, “ আমরা সেবার সবচে বেশী এলাকা জুড়ে ঘুরছিলাম এবং কিছুটা বেশী সময় ধরেই অবস্থান করেছিলাম। আমাদেরকে বিশেষ ভাবে বলে দেওয়া ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতেও (যেমনঃ পাহাড়,পর্বত) আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম যদি চাঁদের কোন ইতিহাস, উৎস বা নতুন কোন তথ্য জানা যায় এই আশায়।”

১৯৩৪ সালের ১৪ মার্চ শিকাগোতে জন্মগ্রহণ করেন কারনান। তিনি ছিলেন একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং নৌবাহিনীয়ে কর্মরত অবস্থায় ইউ এস নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুল, মন্টেরি, ক্যালিফ থেকে এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। জুলাই, ১৯৭৬ এ কারনান ২০ বছরের নৌবাহিনী জীবন থেকে অবসর গ্রহণ করে নাসাতে তার ক্যারিয়ার শুরু করেন।

কারনান ও এপোলো -১৭ মিশন সম্পর্কে জানতে মার্ক শেফার্ডের পরিচালনায় ডকুমেন্টারি “দ্যা লাস্ট ম্যান অফ দ্যা মুন” দেখে নিতে পারেন।

সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×