somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্যা বিগ ব্যাং থিওরি (সিরিজ) ও চমকপ্রদ কিছু তথ্য

১১ ই জুন, ২০১৭ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মে মাসের ১১ তারিখে শেষ হয়ে গেল সিটকমটিভি শো দ্যা বিগব্যং থিওরির ১০ম সিজন। একই সাথে শেষ হয়ে গেল সিবিএস চ্যানেলের সাথে তাদের চুক্তি। তবে নতুন করে আরও ২টি সিজনের জন্য রিনিউয়্যালও পাওয়া গেছে, অপেক্ষা করতে হবে নভেম্বরের ২ তারিখ পর্যন্ত যদিও (১১তম) প্রিমিয়ার হয়ে যাচ্ছে সেপ্টেম্বরের ২৫ তারিখেই।

দ্যা বিগ ব্যাং থিওরি আমার অনেক প্রিয় একটি কমেডি রোমান্স জেনারের মার্কিন ধারাবাহিক টিভি শো। যেটি ২০০৭ সালের ২৪শে সেপ্টেম্বর CBS চ্যানেলে প্রথম সম্প্রচারিত হয় এবং শুরু থেকেই বিভিন্ন নমিনেশন ও পুরষ্কারে ভূষিত। এই সিরিজের প্রায় প্রতিটা পর্বেই রয়েছে ভিন্ন ভিন্ন সব চমক। ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনা শহরের দুই অতিপ্রতিভাধর তরুণ পদার্থ বিজ্ঞানী ও তাদের নিকটতম কয়েকজন বন্ধু বান্ধবের ভিন্ন আঙ্গিকে দেখা দৈনন্দিন জীবনকে কেন্দ্র করেই এই গল্প। এদের একজন লেওনার্ড এবং অন্যজন শেল্ডন, আর এদের প্রতিবেশী হল পেনি। প্রতিটা সিরিজই রিয়্যাল তারকাবহুল। এই গল্পের রাইটার মোট ১৫ জন, যাঁদের কেউ টিভি শো নির্মাতা, কেউ বিজ্ঞানী, কেউ কম্পিউটার জিনিয়াস, কেউ প্রকৌশলী; রয়েছেন কবি ও সাহিত্যিক। তাদের প্রত্যেকেরই রয়েছে বিভিন্ন পুরষ্কার ও নমিনেশন্স। একটা এপিসোড লিখা হচ্ছে একটা করে শ্যুট হচ্ছে- এভাবে এগুচ্ছে গল্প। প্রতি কমিকনেই দর্শকদের মতামত, সাজেশন্স ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সরাসরি উপস্থিত থাকেন প্রায় সব লেখক ও মূল অভিনেতা অভিনেত্রীরা।



প্রিয় ও প্রধান চরিত্রগুলোর সংক্ষিপ্ত পরিচিতিঃ (বিস্তারিত - টিবিবিটি উইকি)
লেওনার্ড হফস্টেডার (জনি গ্যালেকি)-একজন অ্যাপ্লায়েড পদার্থবিদ, মাত্র ২৪ বছর বয়সেই সে পিএইচ.ডি.করে।
শেল্ডন কুপার (জিম পারসন্স)-একজন চাইল্ড-ট্যালেন্ট। মাত্র ১১ বছর বয়সে কলেজ, ১৪ তে স্নাতক এবং ১৬ বছর বয়সেই সে তার প্রথম পিএইচ.ডি. ডিগ্রীটি লাভ করে।
পেনি (ক্যালি কুকু)-এই কাহিনীর প্রধান নারী চরিত্র। নাব্রাস্কার ওমাহার এই তরুণী লেনার্ড ও শেল্ডনের প্রতিবেশী। পেনির কথা আসলে বলার কিছু নাই, লং টাইম ক্রাস খায়া আছি।
হাওয়ার্ড ওয়ালোউইৎজ (সায়মন হেলবার্গ)-আইএসএস এস্ট্রোনট, এমআইটি ইঞ্জিনিয়ার। সার্কেলের সবার Ph.D. থাকলেও তার এখনো করা হয়ে ওঠেনি। তার তৈরি নক্সা মহাকাশ অভিযানের জন্য যন্ত্রপাতি তৈরিতে ব্যবহৃত হচ্ছে।
রাজেশ কুত্রপলি (কুনাল নাইয়ার) _ এস্ট্রো ফিজিসিস্ট, ভারতীয়, নয়া দিল্লির। Ph.D. শেষ করে এখন ক্যালটেক-এ গবেষণারত। সিজন ৭ পর্যন্ত সে মেয়েদের সাথে কথা বলতে (সিলেক্টিভে মিউটিজম - selective mutism) পারত না
বার্নাডেট (মেলিসা রাউচ) - মাইক্রোবায়োলজিস্ট। পেনির মাধ্যমে পরিচয় হাওয়ার্ডের সাথে পরবর্তীতে বিয়ে ও লাস্ট সিজনের মাঝামাঝি তাদের একটি মেয়ে হয় যার ফেইস দেখানো হবে নেক্সট সিজনে।
অ্যামি ফেরাহ ফওলার (মায়াম বিয়ালিক) - গবেষক ও নিওরোসাইনটিস্ট। অনলাইন ডেটিঙয়ের মাধ্যমে পরিচয় ও বর্তমানে শেল্ডনের জিএফ। প্রখর মেধাবী ও বহুমুখী প্রতিভার অধিকারী এই অভিনেত্রী বাস্তব জীবনেও পিএইচডি করেছেন স্নায়ুবিজ্ঞানে।




কিছু টিবিবিটি ফ্যাক্টঃ
246247 Sheldoncooper নামে আমাদের একটি মেইন-বেল্ট এস্টোরয়েড (মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে) রয়েছে, যা সবসময় আমাদের সাথে সাথে ঘুরছে সূর্যকে কেন্দ্র করে। ২০০৭ সালের ২০শে সেপ্টেম্বর কিউ,জি ইয়ে এবং এইচ,চি,লিন দ্বারা ‘২৪৬২৪৭ শেল্ডনকুপার’ চিহ্নিত হয় এবং শেল্ডন কুপারের নামে এটির নামকরণ করা হয়। নাসার ওয়েবসাইটেও লিখা আছে এই তথ্য। লিঙ্ক এন্ড এস্টোরয়েড ডিটেইলসঃ Click This Link



২০১২ সালে ব্রাজিলে গ্রিফিন মৌমাছির নতুন এক স্পেসিসের সন্ধান পান প্রাণীবিজ্ঞানী আন্দ্রে নেমেসিও। তিনি জানান, শেল্ডনের কমিক ওয়ার্ড ‘BAZINGA’ অনুসারে পৃথিবীর ফ্লাইং ক্রিয়েচারদের মধ্যে তৃতীয় সুন্দর এই ক্রিয়েচারটির নামকরণ করা হয়। এতে করে Bazingidae নামে প্রাণীবিজ্ঞানে যুক্ত হয়েছে একটি নতুন ফ্যামিলি যার স্পেসিস এই বাজিঙ্গা মৌমাছি, বৈজ্ঞানিক নাম Euglossa bazinga. সবচে মজা লেগেছে এই যে, সিরিজে শেল্ডনের সেই লেভেলের ISA (insect sting anaphylaxis) বা কীটপতঙ্গের এলার্জি রয়েছে।



তার কিছুদিন পর ২০১৩ সালে অস্ট্রেলিয়ায় নতুন এক জেলিফিশ জেনাসের নামকরণ করা হয় bazinga. ছবিতে এই জেনাসের একটি বাজিঙ্গা (Bazinga rieki) জেলিফিশ।



একই সালের মার্চে ওহিওর ‘কলাম্বাস জু এন্ড এক্যুরিয়ামে’ বিরল প্রজাতির ব্ল্যাক এন্ড হোয়াইট কোলোবাস বানরের একটি বাচ্চার (ছবি দ্রষ্টব্য) নাম রাখা হয়েছে শেল্ডন কুপারের সম্মানে।



গত ১০ বছর ধরে একটি একতলা এপার্টমেন্টকে সেট হিসেবে ব্যবহার করে সমস্ত এপিসোডের শ্যুটিং করা হয়েছে (ছবি)।



বিভিন্ন এপিসোডে অসংখ্যবার নিজ নিজ রিয়াল ক্যারেক্টারে থেকেও কাহিনী অনুযায়ী অভিনয় করে গেছেন এমন বিজ্ঞানী, নভোচারী ও সেলিব্রেটি গেস্টদের তালিকায় প্রথমেই রয়েছেন স্বয়ং স্টিফেন হকিং, ইলন মাস্ক, বিল নায়ে, বাজ অল্ড্রিন, লেইজলি উইঙ্কল, স্টিভ ওয়াজনিয়াক (অ্যাপল) , উইল উইটন, বব নিউহার্ট (AKA প্রফেসর প্রোটন), জেমস আর্ল জোন্স, কেইট মিকুচ্চি, ক্যারি ফিশারস প্রমুখ। তাছাড়া দুএকবারের জন্য এসছেন এবং ভবিষ্যতে আরো আসবেন এরকম আছেন, নীল ডিগ্রেস টাইসন, ব্রায়ান গ্রিন, স্ট্যান লি, শেরিল, এমেন্ডা ওয়েলশ, হাউয়ি মেন্ডেল ছাড়াও আরো বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রেটিরা। বিস্তারিত জানতে টিবিবিটি উইকি (http://bigbangtheory.wikia.com/wiki/Main_Page) দেখুন। এছাড়াও জেনারেল উইকিপিডিয়াতে তো পাচ্ছেনই।

২০১৫ সালের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত পুরুষ অভিনেতা হিসেবে ফোর্বস ম্যাগাজিনের চূড়ান্ত বার্ষিকীতে জিম পারসনের নাম আসে। জুন ২০১৪ থেকে জুন ২০১৫ পর্যন্ত মোট ২৯ মিলিয়ন ডলার আয় করে তিনি অ্যাস্টন কুচারকে পেছনে ফেলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠান। শুধু তাই নয়, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ পারিশ্রমিকের অধিকারীরাও এই সিরিজেরই জনি গ্যালাকি, সাইমন হেলবার্গ ও কুণাল নায়ার।
আর ক্যালি কুকু তারও আগে থেকেই সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফিমেইল এক্টরের স্থান দখল করে আছেন ফোর্বসে (২৮.৫ মিলিয়ন ডলার) ।

২০১০ সালে বেলারুশের ন্যাশনাল টিভিতে “দ্যা থিয়োরিস্টস” নামে প্রায় হুবহু নকল একটি টিভি শো চালু হয়। সবকিছুই এত কপি যে, নাম “দ্যা থিয়োরিস্টস” না দিয়ে “দ্যা বিগ বেলারুশ থিওরি” হলেই যেন ভাল ছিল। :p বিষয়টি চাক লোর ও তার টিমের নজরে আসার পর দ্যা থিয়োরিস্টস কতৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা সম্পৃক্ততা অস্বীকার করে। তারপর সেই দেশের তথ্যমন্ত্রণালয়ের সহযোগিতায় সেটির প্রচার বন্ধ করা হয়।

মূল কাস্টদের ডিটেইলস বায়ো ও প্রতিটা পর্বের জন্য আলাদা আলাদা প্রোফাইল, নেক্সট এপিসোড নিউজ, ফ্যান ফোরাম ও শপিং ছাড়াও অন্যান্য ইনফরমেশন জানতে তাদের নিজস্ব ওয়েবসাইট - https://the-big-bang-theory.com/ ঘুরে আসতে পারেন। এই সিরিজের ক্যারেক্টারগুলোর ফুল ডিটেইল বায়ো, ব্যবহৃত বিভিন্ন নতুন ফ্রেইজ ও শব্দের ব্যাখ্যা ও যাবতীয় ডিটেইলস পাবেন টিবিবিটির উইকিতে, লিঙ্ক- http://bigbangtheory.wikia.com

এক নজরে দ্য বিগ ব্যাং থিওরি-
আইএমডিবিঃ ৮.৩
রটেন টমাটোজঃ ৮৩%
ফরম্যাটঃ ধারাবাহিক
নির্মাতাঃ চাক লোর, বিল প্র্যাডি
পরিচালকঃ মার্ক সেন্দ্রৌস্কি,এন্থনি রিচ, জেমস বারও এবং অন্যান্য
অভিনয়েঃ জনি গ্যালেকি, জিম পারসন্স, ক্যালি কুকু, সায়মন হেলবার্গ, কুনাল নাইয়ার, সারা গিলবার্ট ও অন্যান্য।
ভয়েস অ্যাক্টিং: ক্যারল অ্যান সুসান।
উদ্বোধনী থিমঃ দ্যা হিস্ট্রি অফ এভরিথিং
মূল ভাষাঃ ইংরেজি
সিজন সংখ্যাঃ ১০ এবং চলমান।
পর্বের সংখ্যাঃ ২৩১ এবং চলমান।
প্রযোজকঃ ওয়ার্নার ব্রাদার্স, টিভ মোলারো, মাইক কলিয়ার, ফায়ে ওশিমা বেল্যেউ, লি এরনসন ও অন্যান্য।
দৈর্ঘ্যঃ ২১ মিনিট (বিজ্ঞাপন ব্যতীত) সম্প্রচার
মূল চ্যানেলঃ সি বি এস CBS
ছবির ফরম্যাটঃ HD: 1080i/720p, SD: 480i/576i
ওয়েবসাইটঃ https://the-big-bang-theory.com/
টিবিবিটি উইকিঃ http://bigbangtheory.wikia.com/wiki/Main_Page

এয়াওয়ার্ডসঃ
২০০৯: ১টি - TCA এওয়ার্ড - সিরিজ- বেস্ট কমেডি।
২০১০: ২টি - পিপলস চয়েস এওয়ার্ড - ফ্যাভারিট কমেডি। এমি এওয়ার্ড - আউটস্ট্যান্ডিং লিড কমেডি।
২০১১: ২টি - গোল্ডেন গ্লোব- বেস্ট পারফরমেন্স - কমেডি ওর মিউজিক্যাল। এমি এওয়ার্ড- বেস্ট অ্যাক্টর (সিরিজ) ।
২০১৩: ১টি - পিপলস চয়েস এওয়ার্ড - ফ্যাভারিট কমেডি,
২০১৪: ১টি - এমি এওয়ার্ড- বেস্ট এক্টর (সিরিজ) ।
২০১৬: ৩টি - পিপলস চয়েস এওয়ার্ড - ফ্যাভারিট টিভি শো, ফ্যাভারিট কমেডিক অ্যাক্টর। ইউকে ন্যাশনাল টিভি এওয়ার্ড ২০১৬।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৭ রাত ১:৩৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×