একদিন দলবেঁধে খোঁড়া হবে রাস্তার গোল চত্বর।
থেকে থেকে পুলিশের সাইরেন, কুকুরের চেইন,
ভিড় করে থাকা মানুষের অস্ফুট গুঞ্জন,
দু একটি রিক্সার ভীত টুংটাং।
তার কিছু পর পুলিশ অফিসার সাদা রুমালে নাক ঢাকবেন,
সুতীব্র বেদনার ঘ্রাণে ভাসবে ভেজা আকাশ,
অদ্ভুত সকাল শুরু হবে এক-
বৃষ্টিতে মৌনতা পোহাবে পাতা ও পাখীরা।
নিয়মের নৌকা এসে ভিড়বে পায়ে
একদিন বৃষ্টিতে নরম হবে তার মন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


