somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা ভ্রমন কাহিনী লেখা যাক আজ...

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা থেকে ভানুগাছ যাচ্ছি ট্রেনে...অদ্ভুত এক জায়গায় এসে ট্রেন ব্রেক কষলো...জায়গাটা আমার চেনা, তবে নাম জানি না...অদ্ভুত বলছি কারন আমার দেখা এটাই একমাত্র জায়গা যেখানে রেল রাস্তার সঙ্গেই ইউনিয়ন পরিষদের পীচ ঢালা সড়ক...ট্রেন লাইন আর এই পীচ ঢালা এই সড়কের মাঝে কোন নালা, খাল, কাঁটাতারের বেড়া বা মাটির উঁচু ঢিবি নেই...চাইলেই অনায়াসে যে কেউ নেমে যেতে পারে এখানে...নীললোহিত হলে অবশ্যই নামতো, আমি নীললোহিত না তবুও আমার ট্রেন ছেড়ে খুব নেমে পড়তে মন চাইছিলো...মন চাওয়া পর্যন্তই নামা হলো না...

ট্রেন যখন ভানুগাছ স্টেশনে থামলো তখন ঠিক ভরদুপুর...স্টেশনের প্ল্যাটফরমে পা রাখতেই একদল যুবক ‘শুভেচ্ছা স্বাগতম, হানিফ ভাইয়ের আগমন’ বলে ঠিক আমারই দিকে এগিয়ে আসে...আমিও বেশ হাসিহাসি মুখ করে ওদের দিকে তাকিয়ে থাকি...নতুন একটা স্টেশনে নেমে এ ধরণের অভ্যর্থনা কজনের ভাগ্যেই বা জোটে...তবে শেষ রক্ষা হয় না, যুবকেরা আমাকে পাশ কটিয়ে পেছনের বগির দরজায় গিয়ে দাঁড়ায়...আমি আর তাদের দিকে না তাকিয়ে একটু আগের সেই ভিঅাইপি ভাবের রেশ ধরেই হনহন করে হাঁটা ধরি...

ভানুগাছ স্টেশনটা এক্কেবারে ঝ‍া চকচকে নতুন, এখনো পুরো স্টেশনের নির্মাণ কাজ শেষও হয়নি...তাই চারিদকে নতুন টাটকা গন্ধ...লোকজনও বিশেষ নেই...এমনকি টিকেট চেকারও নেই...স্টেশনের বাইরে এসে মনটা ভালো হয়ে যায়...ঘন্টাখানেক আগে দেখা ওই পীচঢালা পথে নেমে না পড়ার আফসোসটুকু মুহূর্তেই উবে যায়...কারন বাংলাদেশের আর সব মফস্বল শহরের মতো এখনো নিজেকে ঢাকার প্রতিদ্বন্ধী হওয়ার ইঁদুর দৌড়ে মেতে ওঠেনি কমলগঞ্জ...

পুরো শহরটি আশির দশকেই আটকে আছে...দুদিনে একজন তরুণকেও পেলাম না যে শহরের বুক চিরে বিকট শব্দে বিপৎজনক গতিতে মোটরসাইকেল ছোটায়...মোড়ে মোড়ে কোন আড্ডাবাজের জটলাও দেখলাম না...কোন দোকানের ঝলমলে বিলবোর্ডও চোখে পড়েনি...অনেক দোকানের কোন সাইনবোর্ডই নেই...পুরো শহরে খুব সম্ভবত দুটি চারতলা বাড়ি...স্টেশন লাগোয়া ভাতের হোটেল একটিই...তাও আবার কেউ দেখিয়ে না দিলে খুঁজে পাওয়া দুস্কর... সব ফাঁকা ফাঁকা...শান্ত শীতল...মানুষগুলোও নীচু গলায় কথা বলে...এখানকার চায়ের দোকানিও অনায়াসে স্বল্প পরিচিতদের পাঁচ কাপ কফি খাইয়ে দাম নিতে কুন্ঠোবোধ করে, অতিথি নারায়ন ভেবে...

আমি চাই খুব চাই কমলগঞ্জ এমনই থাকুক...রাত দুটোয় শেষ ট্রেনটা আসার আগ পর্যন্ত আমরা, বুড়ো চা দোকানী আর ওই পাগলটা ছাড়া আর কেউ ভানুগাছ স্টেশনে আড্ডা না জমাক...থাকুক না আমাদের মতো করে ছোট্ট একটা শহর...কারুর তো বিশেষ ক্ষতি দেখি না তাতে....
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×