somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালয়শিয়ান এয়ারলাইন্সের অন্তর্ধান রহস্য ও বাংলাদেশ বিমান

১০ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উমম্ এত্তোগুলো মানুষ সমেত মালয়শিয়ান এয়ারলাইন্সের আস্ত একখান বিমান মাঝ আকাশে হাপিস হওয়ার মানে হচ্ছে, আকাশে বাংলাদেশ বিমানও যা মালয়শিয়ান এয়ারলাইন্সও তা...আল্লাহর অশেষ রহমত আজ অবধি বাংলাদেশ বিমানের অভিজ্ঞতার ঝুলিতে এ ধরণের কোন হৃদয়বিদারক ঘটনা যুক্ত হয়নি...খুব সম্ভবত বাংলাদেশ বিমানের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছিলো আশির দশকে...
চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে দুর্যোগপূর্ণ আবাহাওয়ার কারণে বিমানবন্দরের রানওয়ের কিছুটা আগেই জলাভূমিতে বিধ্বস্ত হয় বিমানটি...ভুল না হলে সেই বিমানের ক্যাপ্টেন ছিলেন বাংলাদেশের প্রথম নারী পাইলট রোখসানা...বিমানের সকল যাত্রী ও ক্রু দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন...সেই সঙ্গে বিমানটির উদ্ধারকাজে অংশ নেয়া তৎকালীন টঙ্গী থানার ওসিও ঘটনাস্থলে পৌঁছে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন...
আমার এসব মনে আছে কারন তখন অনেক ছোট ছিলাম..ছোট বলেই প্লেন নিয়ে আমার বাড়াবাড়ি রকম আগ্রহ ছিলো...আর তখন আমরা ধানমণ্ডির দিকটায় থাকলেও আমাদের নিজেদের একটা বাড়ি ছিলো উত্তরা এলাকায়...তাই খুব খুঁটিয়ে খুঁটিয়ে ইত্তেফাকের পাতায় বিমান দুর্ঘটনার প্রকাশিত সংবাদ পড়তাম...আর বিকেলে আব্বা অফিস থেকে বাসায় ফিরলে তার কাছে জানতে চাইতাম বিমানটি আমাদের বাড়ি থেকে কতোদূরে ক্রাশ করেছে...কি হালহকিকত...আমাকে একবার সেখানে নিয়ে যাওয়া যায় কী না...আমার ধারণা ছিলো বিমান যেহেতু ক্রাশ করেছে সেখানে অবশ্যই কোন চুম্বকখণ্ড পাওয়া যাবে।
( বি:দ্র: ছোটবেলায় কেনো যেনো ধারণা ছিলো যান্ত্রিক সবকিছুর ভেতরেই বিশাল আকারের চুম্বক থাকে। শুধু আমি না, আমার বয়সী আমার পরিচিত অন্যান্য শিশুরাও তাই বিশ্বাস করতো। এ কারণেই কোন খেলনা গাড়ি পেলেই আছাড় মেরে ভেঙে ফেলতাম ভেতরের চুম্বকটির আশায়)।
আমার আজো মনে আছে তৎকালীন রাষ্ট্রপতি হু মো এরশাদও সেই উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন। তিনি সহ বেশ কয়েকজন বিমানের খণ্ডিত অংশ জলাভূমি থেকে তোলার জন্য দড়ি ধরে টানছেন এমন ছবিও ছাপা হয়েছিলো ইত্তেফাকের প্রথম পাতায়। যতোটুকু শুনেছি মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে সেদিন রানওয়ে পানিতে ডুবে গিয়েছিলো...তখনও আধুনিক রানওয়ে নির্মিত হয়নি। এ কারণে নাকি পাইলট ভুল করে রানওয়ের বর্ধিত জলাভূমিতে প্লেন নিয়ে নেমে পড়েছিলেন (যদিও বিষয়টি আমার কাছে এখন বিশ্বাসযোগ্য মনে হয় না)।
যাই হোক এরপর থেকে আজ অবধি কোন প্রাণঘাতী দুর্ঘটনায় পতিত হয়নি আমাদের জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান...যদিও বাংলাদেশে বিমানের মান ও সেবা দুটোই নামতে নামতে একেবারে তলানিতে এসে ঠেকেছে...আল্লাহ না করুক যদি মালয়শিয়ান এয়ারলাইন্সের জায়গায় এ ধরণের ঘটনা বাংলাদেশে বিমানের ক্ষেত্রে ঘটতো তাহলে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে বিশ্বের প্রতিটি আনাচে কানাচে মিডিয়া বাংলাদেশ বিমান ও বাংলাদেশকে তুলোধুনো করে ছাড়তো...
কয়েকশ ভিডিও শেয়ার হয়ে যেতো ইউটিউবে বাংলাদেশে বিমানের সীমাহীন দুর্নীতি, অব্যবস্থাপনা ও নানা বিষয় নিয়ে...বাংলাদেশের বিমান মন্ত্রী যদি বেফাঁসে তখন বলে বসতেন যান্ত্রিক জিনিস দুর্ঘটনা ঘটতেই পারে তাহলে তাকেও পদত্যাগ ও চুনকালি মাখানোর দায়িত্ব নিতাম আমরা মানে সাংবাদিকরা...দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার এইসব কাজই করতাম আমরা বাঙালিরা খুব সুনিপুনভাবে...কিন্তু ৩ দিন অতিবাহিত হওয়ার পরও যখন মালয়শিয়ান কর্তৃপক্ষ বিমানটি দুর্ঘটনায় পতিত হয়েছে এ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেন না উল্টো ইহাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে চালিয়ে দেয়ার সুর তোলেন তখন আমার মনে হয় পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা নিজের দেশের ভাবমূর্তিকে কিভাবে উচ্চে তুলতে হয় তা প্রায় জানি না বললেই চলে....
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×