এই যে পিডিবির সাবেক চেয়ারম্যান মুহ্ম্মদ খিজির খান অথবা ইসলামী ফ্রন্টের নেতা নূরুল ইসলাম ফারুকী অথবা গোপীবাগের পীর লুৎফর রহমান এরা সবাই কিন্তু ধর্ম চর্চাকারী ছিলেন...হয়তো তারা প্রচলিত পহ্নায় বিশ্বাসী ছিলেন না...
সূফীজমের অনেক ধারা আছে যা শুনলে সাধারণ মানুষ ভিরমি খাবে...এ কারণে অবশ্য সূফী সাধনা একেবারে সাধারণ মানুষের জন্যও নয়...তবে আমার যতদূর জানাশোনা সূফীবাদের তিল পরিমান জ্ঞানও যার জানা আছে বা যার অন্তরে প্রবেশ করেছে তারা মানুষ হিসেবে অতি সজ্জন হয়...এরা কারো সাতেপাঁচে থাকেনা...নিজেদের চেনাজানা গণ্ডিতেই বিচরণ করেন এরা...
হ্যাঁ এটাও সত্যি সূফী সাধনার নাম দিয়ে বহু ভুয়া টাউট-বাটপার টাইপের মানুষজন ফায়দা লুটছে...অনেকে আবার এর ভ্রান্ত ব্যাখ্যা আর নিজস্ব মতবাদ দিয়ে বেশ একটা জগাখিচুড়ী পাকিয়ে মানুষের ধর্মীয় অনুভূতি নষ্ট করছে...
তবে যা কিছুই হোক এই মানুষগুলােকে বিগত কয়েকবছর ধরে হঠাৎ কেন হিট লিস্টে ফেলা হলো বিষয়টা পরিষ্কার না...একই কায়দায় এদের সবাইকে হত্যা করা হচ্ছে...গলায় ছুরি চালিয়ে জবাই...আর অন্যদিকে ধর্ম নিয়ে সমালােচনাকারী ব্লগারদের কুপিয়ে হত্যা...
এক দলকে জবাই অন্যদলকে কোপানো...আমার তো মনে হয় এগুলো সব প্রাকিটস ম্যাচ আসল খেলা অারো পরে...কারা, কেন এবং ঠিক কী উদ্দেশ্যে হত্যা করছে এখনো কেউ জানে না...
গোয়েন্দা কর্মকর্তারা তদন্তের স্বার্থেই হোক অথবা অজ্ঞতার কারণেই হােক টিয়ে পাখির মতো গড়পড়তা বুলি অাওড়ে যাচ্ছেন...
এভাবে আর কতোদিন...অথবা বলা যায় এভাবে চলতে থাকার পর অামাদের জন্য কী অপেক্ষা করছে???
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




