সকাল থেকেই মিহি দানার মতো গুঁড়ো জলকণা বাতাসে ভেসে বেড়াচ্ছে...পাখির চোখে আজ ঢাকাকে দেখতে পারলে দারুণ হতো...
আজ যারা উড়ে যাবেন তারা নিশ্চয়ই খেচরের জানালায় নাক ঠেকিয়ে দেখতে পাবেন পুরো শহরটাই বিবর্ণ ধূসর চাদরে মোড়ানো...
আজ কিন্তু মন খারাপের জন্য খুব যুতসই একটা দিন...কখনো বলতে না পারা ভাল লাগার মানুষটাকে আজ মনে করবার দিন...চোরা মফস্বলে তুমুল প্রেমের ক্ষণগুলাে মনে করবার দিন...
ফেলে আসা শহরটার কথা মনে পড়বার দিন...ভাল লাগার কথাগুলো তাকে বলবার জন্য দিনক্ষণ ঠিক করবার দিন...
ইচ্ছায় অনিচ্ছার ভানে হাত ছুঁয়ে যাওয়ার দিন...
আজ পাহাড়ে যাওয়ার দিন...সমুদ্রে যাওয়ার দিন...নরম দুর্বা ঘাসে পা ডুবিয়ে দেয়ার দিন...ভীষণ হাওয়ায় লঞ্চের ডেকে ধোঁয়া উড়াবার দিন...
আসলে আজ অন্যরকম একটা দিন...
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



