somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাড়ি চাপা পড়া মানুষটি অথবা হাজী ইয়াছমিনের বাঁচার চেষ্টা

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুঝলেনতো গাড়িটা হুট করেই ডান থেকে বামপাশে নিলো...বাঁ ‍পাশেই লোকটা দাঁড়িয়ে ছিলো...প্রথম ধাক্কাতেই লোকটা রাস্তায় পড়ে গেলো...রব উঠলো ধর ধর...

এইবার গাড়ি নিয়ে পালানোর চেষ্টা ড্রাইভারের...গাড়ি পাগলের মতন ছোটানোর চেষ্টা...কিন্তু ততোক্ষণে দুইচাকার নিচে চলে গেছে দেহটা...ওই অবস্থাতেই কালো পিচে ঘষটে ঘষটে এগিয়ে গেলো গাড়িটা কিছুদূর...

লোকটার মৃত্যু নিশ্চিত হলো...ড্রাইভারের পালানোর চেষ্টা হলো ব্যর্থ...উত্তেজিত জনতার ধরমারকাট চিৎকার...এরই মাঝে মধ্যবয়সী এক নারী গাড়ির পেছনের বাম্পার ধরে গাড়িটাকে উঁচু করার চেষ্টা করছেন কারের নিচে আটকে পড়া মানুষ না লাশটাকে টেনে বের করবেন বলে...তার সঙ্গে হাত লাগিয়েছেন আরো বেশ কয়েকজন... কে জানে এরা হয়তো মৃত লোকটির স্বজন অথবা কেউ না...

পুরো ঘটনা বড়োজোর দুই মিনিটের...কিন্ত কান্নাটা...হয়তো গাড়ির নীচে চাপা পড়া মানুষটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অথবা পরিবারের অনেক আশা ভরসার একমাত্র বড় ছেলে...

আর ওই যে দোষী ড্রাইভারটি...তার বাসায় হয়তো ছোট্ট একটা বাচ্চা অপেক্ষা করছে সারাদিন পর বাবা আসবে পকেটে একটা চকলেট নিয়ে...অথবা অসুস্থ মা বসে আছেন ছেলে বাড়ি ফেরার সময় মোড়ের ফোর্মেসী থেকে তার জন্য ইনহেলার নিয়ে আসবে...এই শ্বাসকষ্ট যে আর সহ্য হয় না...

আমার খুব খারাপ লাগতে লাগলো ‌ওই দুটি র্দুভাগা মানুষ আর তাদের পরিবারের কথা ভেবে...

ঘটনাটা গতকাল রাতের বনানীতে...আজ সকালে নিজেই গাড়ি নিয়ে বেরিয়েছি হাসপাতালে যাবার জন্য...ফেরার সময় সেক্টরের ভেতরের রাস্তায় এক নারী হুট করে হাত তুললেন গাড়ি থামার ইশারা দিয়ে...স্পিডে তাকে পেরিয়ে গিয়েছিলাম কিন্ত লুকিং গ্লাসে তার ইশারা দেখেই ব্রেক কষলাম...

পেছনের সীটে বসা আম্মা চিৎকার করে উঠলেন...আরে উনি তোমার ম্যাডাম...ছোটবেলায় যে নবারুণ স্কুলে পড়তে সেই স্কুলে উনি পড়াতেন...আমি আর আম্মা দুজনেই গাড়ি থেকে নামলাম...আমি চমৎকৃত...এত্তোগুলো বছর পরেও ম্যাডাম আমাকে এক দেখাতেই চিনতে পারলেন আর আমি সেই গাধাই রয়ে গেলাম...আপার সঙ্গে কথা হলো...

আম্মা এর ওর খবর নিচ্ছেন...হঠাৎ করেই ম্যাডাম বললেন জানেন আপা ইয়াছমিন ম্যাডাম এবার হজ্বে গিয়ে পায়ের নীচে চাপা পড়ে মারা গেছেন...শুধু উনি না উনার বোন, বোনের জামাইসহ চারজন গিয়েছিলেন...একই পরিবারের চারজনই শেষ...

ইয়াছমিন ম্যাডামের মুখটা মনে করতে পারলাম না...তবে মনে পড়লো এই আপার কথা আম্মার মুখে শুনেছি...স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর তিনি ওই স্কুলের চাকরিটা নিয়েছিলেন...এরপর শুধু সংগ্রাম আর সংগ্রাম...যখন লক্ষ মানুষের পায়ের নীচে ইয়াছমিন আপা পড়ে গেলেন তখনো নিশ্চয়ই শেষবারের মতো মাথা তোলার চেষ্টা করেছিলেন...একটু বাঁচার আশায়...

আচ্ছা এই হজে যারা পায়ের নিচে পড়ে মারা গেলেন তাদের মৃত্যু কি শুধুই দুর্ঘটনা??? কিন্তু দুর্ঘটনারতো কারণ থাকে...আর সেই কারণে দায়ী ব্যক্তিরও নূন্যতম শাস্তি হয়...এই যেমন গতকালের ড্রাইভারের হবে...তাহলে সৌদি আরবের তেনারা কেন পার পেয়ে যাচ্ছেন!!!

বি: দ্র: যেসব পুরুষ হজে যান তাদের অনেকের নামের আগে হাজী শব্দটি দেখি কিন্ত কোন নারীকে দেখিনি কখনো লিখতে। এ ব্যাপারে কি ধর্মীয় কোন অনুশাসন আছে?
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×