সকাল থেকেই ফেবুতে ছবি সমেত একটি পোস্ট দেখতে পাচ্ছি, গুলশানের এক রাস্তায় ছোট্ট এক নিষ্পাপ বাবু সোনা তার বন্ধুর সঙ্গে রেসিং রেসিং খেলছিল...হঠাৎ করেই তার গাড়ির সামনে ফকিরন্নীদের বাহন রিকশা এসে পড়ে...
এতে বাবু সোনা তাল হারিয়ে তার গাড়িটি রিকশার ওপর তুলে দেয়...আল্লাহর রহমত আমাদের ছোট্ট বাবু সোনার কিচ্ছু হয় নাই...তবে ওই দুষ্টু ফক্কিনীর পোলা রিকশাওয়ালা আর তার দুই ফক্কিন্নী যাত্রী মারা গেছে (ভাল হইছে। ছোট্ট বাবুর গাড়ির সামনে আইলি ক্যা তোরা?)...
তবে দুঃখের বিষয় বাবুর গাড়িটার খুব ক্ষতি হইছে...ফেবু মারফত আরো জানলাম বাবুর বয়স মাত্র ১২ (কেউ বাড়াইয়া কইতাছে ১৭ তবে ১৮ না)...আর বাবুসোনার বাবা একজন সম্মানিত সংসদ সদস্য...
পুরো ঘটনাই ফেবুতে পড়া...সত্যামিথ্যা জানি না, তবে ছবি দেইখ্যা যা বুঝলাম তাতে মিথ্যা হবার সম্ভাবনা নাই...
যাই হোক আমার অভিজ্ঞতা বলে, পুলিশ বাবুসোনাকে অ্যারেস্ট করবে...এরপর দুইটা ঘটনা ঘটতে পারে...বাবুসোনার বাবার সোনার চাপে দয়ার শরীর ওসি সাহেব নিহত পরিবারগুলাের সঙ্গে একটা অপোষরফা করে দিবেন...
'আরে ভাই দুর্ঘটনাতো দুর্ঘটনাই। এদের সঙ্গে মামলা কইরা পারবেন। আর মামলা কইরা লাভই বা কী হইবো। যে গেছে তারে ফেরত পাইবেন? আর পোলাটাও ছোট, বড়োজোর ১ মাস জেল। এরচেয়ে ভালো মোটা অঙ্কের ক্ষতিপূরণ নিয়া নেন। আমি ব্যবস্থা করতাছি। আর পোলার বাপে তো পোলারে মাইরা কিছু রাখে নাই। থানার ভিতরেই যে পিডান দিলাে। পুলিশ হইয়া আমারই গা কাঁপতাছে। তাইলে ওই কথাই। কালকে আপনারা সকালে আসেন। দুই পক্ষ মুখামুখি মোকাবিলা। আমি এর মধ্যে নাক গলামু না।'
অথবা মামলা কোর্টে উঠবে। অনিচ্ছাকৃত দুর্ঘটনা সাব্যস্ত হবে। আদালতের চোখে সে শিশু। ২ দিনের ফাঁসি ৩ দিনের জেল টাইপ শাস্তি। তাও খাটা লাগবো না। সামান্য টাকায় বাচ্চা জামিন নিয়া সাদা সাহেব গো দেশে পগার পার।
অতঃপর বাংলিশ স্ট্যাটাস ' থ্যাঙ্কস গড...বড়ো বাঁচা বাইচ্যা গেসি...থ্যাঙ্কস টু মাই ফ্যামিলি...তারা আমার পাশে ছিলো...আম্মু আমার জন্য নামাযও পড়ছিলো এক রাকাত...পীরের দরগায় বিড়িয়ানীও খাওয়াইসে...আর কেউ না জানুক ফারিয়া তো জানে ওইদিন আমার কোন দোষ ছিল না...ও আমার ড্রাইভিং সীটের পাশে বসে দেখসে পুরো ঘটনাটা...আমি আর মনে করতে চাইনা...এখনও স্টিয়ারিং হাত রাখলে হার্টবিট বেড়ে যায়...প্লিজ গাইজ আমার জন্য প্রে করো আমি যেন সব ভুলে আবার রাস্তায় নামতে পারি...'
ডায়লগ কাল্পনিক কিন্তু সত্য থেকে খুব বেশি দূরে না...কেন যে ফক্কিন্নী হয়ে জন্মালাম...


সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



