somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিআইপিদের আজরাইল থাকে বিদেশে...

১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুরে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর...আচ্ছা আমাদের দেশের কোন ভিআইপিরাই কি দেশে চিকিৎসা নিতে পারেন না...নাকি তাদের যে রোগ সেটার চিকিৎসা বাংলাদেশে হয় না???

আমাদের চিকিৎসকদেরও দেখি না কখনো এ বিষয়টি নিয়ে কোন উচ্চবাচ্য করতে...এটা তো তাদের জন্য চরম অবমাননাকর...চিকিৎসা সেবার অবহেলা নিয়ে কোন রিপোর্ট হলে তো দেখি তারা রাস্তায় নেমে সাংবাদিকদের চৌদ্দগুষ্ঠি উদ্ধার করে ফেলেন...প্রমান করবার চেষ্টা করেন সীমিত সীমাবদ্ধতাতেও বিশ্বমানের সেবা তারা সাধারণ রোগীদের দিয়ে যাচ্ছেন...শুধু শুধু সাংবাদিক নামক কিছু সারমেয় ছানা তাদের নামে উল্টোপাল্টা লিখছে...সে হিসেব করলে তো সাধারণ মানুষই যদি উত্তম সেবা পায় তাহলে ভিআইপিরা অতি উত্তম সেবা তাদের কাছ থেকে পেতেই পারেন...

কিন্ত আফসোস আজ পর্যন্ত শুনিনি কোন ভিআইপি চিকিৎসা সেবা নিতে কোন সরকারি হাসপাতালে গিয়েছেন...আচ্ছা সরকারি হাসপাতাল না হয় বাদ দিলাম ওগুলো আমাদের মতো ফকিন্নীদের জন্য...কোন পাঁচতারা বেসরকারি হাসপাতালেও তারা চিকিৎসা নেন না...যদিও নামকাওয়াস্তে ভর্তি হন তার দু-একদিন পরই পত্রিকায় সংবাদ আসে উন্নত চিকিৎসার জন্য অমুকের সিঙ্গাপুর গমন...

নব্য চিকিৎসকদের কথা বাদই দিলাম জাতীয় অধ্যাপক বা অধ্যাপকের তকমা নিয়ে যেসব প্রবীন চিকিৎসকরা বসে রয়েছেন তাদের তো একটু হলেও অ‍াঁতে ঘা লাগা উচিত এ বিষয়টি নিয়ে...যে সমাজের একটি শ্রেণী তাদের বাল নমস্য মনে করেন...তাদের চিকিৎক হিসেবে স্বীকৃতিই দেন না তারা...তাই সর্দিকাশি হলেও বিদেশে দৌড়ান..এসব মানুষগুলোতো একবার হলেও বলতে পারেন প্রায় সব রোগের চিকিৎসাই বাংলাদেশে সম্ভব। শুধু শুধু বিদেশে দৌড়াবেন না...কিন্তু তারা বলেন না...তার মানে কিন্তু আছে!!!

জ্ঞানী গুনী মহাজন যে পথে করে গমন, আমরাও হাঁটিব সে পথ ধরে...আমাদের ক্ষমতা নাই ত‍াই আমরা বিদেশ দৌড়াচ্ছি না কিন্তু ভিআইপি কাকুদরে অনাস্থা দেখে চিকিৎসক স্যারদের ওপর ভরসা রাখতে পারছি না...যেখানে দেশের মহাজনরাই তাদের সেবায় বিশ্বাস করেন না সেখানে আমরা কোন ছার...

তবে এটা ভেবেও খারাপ লাগছে আমাদের দেশের কোন ভিআইপিরই দেশের মাটিতে স্বাভাবিক মৃত্যু লেখা নাই...সেই কোন বিদেশ বিভূঁইয়ে বামরুনগ্রাদের বারান্দায় তাদের জন্য আজরাইল অপেক্ষা করছে...:-)
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

ক্যায়া হুয়া ? হুক্কা হুয়া; হুক্কা হুক্কা হুক্কা হুয়া

লিখেছেন সামছুল আলম কচি, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৫


২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×