অনলাইনে কুরিয়ার সার্ভিস চালু করার একটা চিন্তা আমার মাথায় এসেছে।
এই কুরিয়ারে শুধু টাকা ট্রান্সফার হবে। অনেকটা বিকাশ এর মত
চালু করলে কেমন হবে আপনাদের মতামত দিন।
প্রস্তাবিত বিজনেস এর বিববরণ
এটি ১টি সফটওয়ার এর মাধ্যমে কাজ করবে। সফটওয়ার ই-ওয়াল্ট এ টাকার অংক থাকবে। প্রতি জেলায় একজন করে এজেন্ট থাকবে এবং সফটওয়ারে তাদের টাকা মানে ইওয়াল্ট থাকবে। তারা এডমিন থেকে ই-ওয়াল্ট কিনে নিবে। এবং নিজের কাছে ক্যাশ থাকতে হবে।
কোন গ্রাহক টাকা বুকিং দিতে চাইলে এজেন্ট তার ই-ওয়াল্ট থেকে টাকা ট্রান্সফার দিবে আরেক এজেন্টের কাছে। প্রাপক সেখান থেকে টাকা বুজে নিবে।
গ্রাহকরা ও্ নিজেদের একাউন্ট তৈরী করে নিতে পারবে মোবাইল নম্বর দিয়ে।
গ্রাহক থেকে গ্রাহক টাকা ট্রান্সফার করতে পারবে। আবার গ্রাহক এজেন্ট এর ই-ওয়াল্টে টাকা ট্রান্সফার দিয়ে ক্যাশ আউট করতে পারবে।
১। ক্যাশ আউট চার্জ থাকবে- হাজারে ১০ টাকা। যেই এজেন্ট বুকিং দিবে। সে পাবে ৫ টাকা কোম্পানী পাবে ৫ টাকা।
২। গ্রাহক টু গ্রাহক ট্রান্সফার ২টা। এটা কোম্পানী পাবে।
বিজনেসটা চালু করলে কেমন হবে আপনাদের মতামত জানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


