আমাদের দারুচিনি দ্বীপের প্ল্যান করা হয়েছিল ভাল সময় নিয়েই।আমি যদিও আরো তাড়াতাড়ি যাওয়ার পক্ষপাতি ছিলাম,কিন্তু বাঁধ সাধলো আমাদের কমরেড ( রাজুর ভাষায়) ।ও নাকি হিসেব নিকেশ করে বের করলো আর কয় একদিন পর গেলে নাকি পূর্ণিমা পাওয়া যাবে। তাই নেতার কথায় সায় দিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। যার ফল ও পেয়েছিলাম আল্লাহর রহমতে। এক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করতে পেরেছিলাম, যা পরে আলোচনা করবো ইনশাল্লাহ।যাত্রা যথারীতি আমার বাসা থেকে।বাস চকরিয়া পোঁছে নষ্ট হইয়া পড়লো। আমরা আটকা পড়লাম বেশ খানিকটা সময়ের জন্য।ঐখানেও আমদের বাদরামি থামতে ছিল না। আমরা একদল উচ্ছল তরুন জয় করতে যাচ্ছি দারুচিনি দ্বীপ, কোন বাঁধাই কি আর আমাদের আটকে রাখতেন পারে?আমাদের হাঁকডাকে চকরিয়াবাসীর ঘুম হারাম হল বুঝি!রাত তখন ৩ টার মত।নেশ গভীর রাত ই বলতে হয়। একটা ছোটখাট ফুটবল ম্যাচ হয়ে গেল এর মধ্যে। পাঠক হয়তো ভাবছেন এত রাতে এই আতেল দল বল পাইলো কই? আহ হা বল যোগাড় করা কোন ব্যাপার রাজু আর ইকবাল যেখানে আছে? কোকের খলি ক্যান হল আমাদের বল। যথারীতি আমাদের লাথালাথি শুরু হল। ইতিমধ্যে আমাদের কন্ডাক্টর ভাই আউয়াজ দিলেন বাস ঠিক হইয়া গেছে।খেলা বাঁধ দিয়া পড়িমরি করে দৌড় লাগালাম।কার আগে যেন কে উঠতে পারে সেই কম্পিটশন দিলাম। যদিও বাস আমদের ফেলে কোথাও পালিয়ে যাচ্ছেনা। তারুণ্যের জোয়ারে গা বাসিয়ে দেওয়া পথিকদের কে বুঝাবে?
বাস আবার চলতে শুরু করলো এইবার গান বাজনা একটু কম হল।উত্তেজনার পর শরীরের ধমনী গুলো একটু বিশ্রাম কামনারত। আমরাও তাই একটু গা এলিয়ে দিলাম।যদিও মনের উতেজনা একটু ও কমেনি। বাসের যাত্রীবৃন্দ একটু শান্তি পাইলো।
আর উনার সাইজ ও মাশাল্লাহ সেইরকম।
চলবে....
দারুচিনি দ্বীপের পথে পর্ব ১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


