প্রতীক্ষা
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
~~ প্রতীক্ষা ~~
তোর জন্যে হন্য হয়ে
পথ খুঁজেছি কত
ব্যস্ত রাস্তায় ন্যস্ত ছিল
মানুষ শত শত ।
অফিস শেষে হাপিস হয়ে
বাসায় ফেরার পর
ক্লান্ত আমি ভ্রান্ত চোখে
অপেক্ষার সেই প্রহর ।
দিনের শেষে রঙ্গিন বেশে
সুর্য্য নামে অস্ত
সবাই সবার ঘরে ফেরে
আমার রিক্ত হস্ত ।
কোথায় যাব করবটা কি
কূল খুঁজ়ে আর পাইনা
হে বিধাতা মুক্তি দাও
এমন জীবন চাইনা ।
অন্ধকার এক বন্ধ ঘরে
অদ্ভুত সব পাগলামি
এই বুঝি তুই এলি বলে
আতকে উঠি আমি ।
অস্থির আমি সুস্থির হতে
গগনতারা গুনি
সন্ধ্যাকাশের তারার স্রোতে
অলীক স্বপ্ন বুনি ।
গভীর রাতে স্থবির সবই
চোখ বুজেছি ছলে
কল্পলোকের গল্প শেষ হয়
আমার নয়ন জলে ।
মিথ্যে স্বপ্ন, সন্ধ্যাতারা
সব গিয়েছে ছাড়ি
তুই বিনে তো সর্বহারাই
আর কি নেবে কাড়ি?
স্নিগ্ধ সকাল, মিষ্টি রোদ
কি অসহ্য লাগে সব
ঘাসফুলের ওই শিশির ফোটায়
খুঁজিনা তোর অবয়ব ।
শুন্যতা তাই ভিন্নতা নয়
সব হারানোর শেষে
ছিন্নরুপী আর ক'দিন বল
বাঁচবো কিসের আশে'???
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন