~~ বিশ্বাস ~~
আমি বরং ওপারেই যাই
আমার বিশ্বাস ওপারের বাতাস অনেক বেশি স্বচ্ছ্ব
ইন্দ্রিয়ের স্বাভাবিকতা প্রকাশের ভাষাটাও ওখানে স্পষ্ট
নিষ্প্রান দেহে প্রান সঞ্চারের সম্ভাবনা সেখানে প্রবল ।
আমি জানি পালিয়ে বেড়ানোর ভয় সেখানে আমাকে সেখানে তাড়িয়ে বেড়াবে না
কোন রক্তচক্ষুর দৃষ্টিতে হারিয়ে যাবে না আমার ইচ্ছেগুলো
পরাধীনতার বৃত্তে বাধা পরবে না আমার স্বাধীন বর্ণমালা ।
শুনেছি স্বপ্নভুক অমাবস্যারা সেখানে এতটা হিংস্র না
জোছনার আলো সেখানেও খুঁজে ফেরে প্রতিটি অস্তিত্বকে
ছায়াচিহ্ণরা সতর্ক নিঃশ্বাস ফেলে যায় বাতাসে ।
আমি কৌতুহলী হয়ে দেখতে চাই কিভাবে স্বপ্ন-জোছনারা মিলেমিশে একাকার হয়,
অহংকারহীনতার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে কিভাবে মানুষ মানুষকে ছাড়িয়ে যায়,
মনুষ্যত্ববোধ দ্বারা তাড়িত মানুষ কিভাবে পরিপুর্ণ মানুষ হয়ে ওঠে ।
আমি চাই না আমার ক্রমাগত অবিশ্বাসটাই কারো বিশ্বাসে পরিনত হোক
হয়তো এমন একদিন আসবে যেদিন আমার প্রতি কারো বিশ্বাসটাই অবিশ্বাসে গিয়ে ঠেকবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


