~~ প্রত্যাবর্তন ~~
পাব না জেনেও বারবার নিমজ্জ্বিত হই তোমাতে
দিশেহারা হয়ে জড়িয়ে পড়ি ভালবাসার তীব্র আকাঙ্ক্ষায় ।
মধ্যরাতের দুঃস্বপ্নের মত হানা দেই তোমার স্বপ্নে
ঝলকানো সৌন্দর্য্যে আচ্ছন্ন করতে চাই তোমার তাচ্ছ্বিল্যভরা চোখ
পিনপতন নিরবতায় সম্মোহিত করতে চাই তোমার অনুভুতি
অশ্রুঝরা সুখে আবিষ্ট করতে চাই তোমার নস্টালজিকতা ।
অরুনোদয়ের আলোকচ্ছটা হয়ে ছড়িয়ে পড়তে চাই তোমার শরীরে
অস্তাচলের সূর্য্য হয়ে রাঙ্গিয়ে দিতে চাই তোমার প্রতিটা ক্ষন, প্রতিটা মুহুর্ত ।
আমি তোমাকে চাই, তোমাতে আমাকে চাই,
হৃদস্পন্দন হয়ে জানিয়ে দিতে চাই আমার সদর্প প্রত্যাবর্তন ।
বন্ধ হোক জোনাকির ওড়াওড়ি,
নিভে যাক ল্যাম্পপোস্টের আলো,
নেমে আসুক আঁধার কালো,
অন্ধকারেই আমরা আমাদের আবিষ্কার করব
হন্য হয়ে খুঁজে ফিরব যুগল ছায়াশরীর,
মূর্ত চিত্র হয়ে ধরা দেব পরস্পরের স্বপ্নপটে,
তুলি হয়ে আঁকবো স্বপ্নের বিমূর্ত মানচিত্র,
বর্ণহীন স্বপ্নরঙে ভরিয়ে তুলব আমাদের স্বপ্নের ক্যানভাস ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


